Profile Photo

অনুভূতির ডাইরিOffline

  • onuvutir.dairi
  • Profile picture of অনুভূতির ডাইরি

    পদ্মাবতী
    ✍️ইসমাঈল মজুমদার।

    পদ্মাবতী,
    তোমাকে আমি এমন একজন মানুষ ভেবেছিলাম,
    যে বলবে —
    আমাদের একসাথে থাকতেই হবে,
    যেকোনো পরিস্থিতিতে।

    যখন বিষণ্ণ কান্না আসবে,
    তখন তোমার বুকের মধ্যে মাথা গুঁজে
    অঝোরে কাঁদব।

    তুমি বলবে,
    “চলো, সবকিছু ফেলে
    আমরা শুধু আমাদের হবো।
    এমন এক আশ্রয় খুঁজেছিলাম তোমার মাঝে।”

    পদ্মাবতী,
    ভেবেছিলাম একদিন
    একটা রোদেলা দুপুরে
    আমার হাত ধরে শহরের অলিতে-গলিতে ঘুরবে তুমি।

    বৃষ্টিভেজা সন্ধ্যায়
    একটা ছাতার নিচে দাঁড়িয়ে
    তুমি বলবে —
    “চলো না, আরও খানিকটা ভিজে আসি!”

    আমি বলব —
    “তুমি তো এমনই,
    বৃষ্টি পড়া জানলা ভেজা মুহূর্তে
    আমার বুকের ভেতর একেকটা কবিতা লিখে দাও।”

    পদ্মাবতী,
    ভাবতাম কোনো এক শীতের সকালে
    তোমার কাঁধে মাথা রেখে
    কুয়াশা ঢাকা মাঠের ধারে বসব।

    তুমি বলবে —
    “কী দেখছো এত দূরে?”

    আমি বলব —
    “তোমাকেই খুঁজছি হাজার বছর আগে থেকে।
    দেখো তো, ওই গাছে বসা পাখিটাও আমাদের গান গাইছে।

    আর ওই সূর্যটা, দেখো কেমন লাজুক হয়ে লুকোচুরি খেলছে।”

    পদ্মাবতী,
    আমি চেয়েছিলাম এমন একটা মানুষ
    যে আমার কথার মানে না বোঝেও,
    শুধু চোখের দিকে তাকিয়ে বলবে —
    “থাক, বুঝতে হবে না, শুধু থাকো পাশে।”

    যে আমায় ভালোবাসবে
    আমার ভালো-খারাপ সব মেনে।
    অভিমান হবে, ঝগড়া হবে,
    কিন্তু সেই মানুষটা বলবে —
    “যা হোক, আমার ছাড়া তুই কোথাও যেতে পারবি না।”

    পদ্মাবতী,
    আমি জানতাম ভালোবাসা মানে শুধু ভালো থাকা নয়।
    এখানে আছে কান্না, অভিমান, অপেক্ষা,
    না বলা হাজার কথা।

    ভেবেছিলাম তুমি বুঝবে
    কখনো আমার দিনটা খারাপ গেলে
    মুখটা মলিন হলে,
    হয়তো না বলেও তুমি বুঝে যাবে।

    পদ্মাবতী,
    তুমি এমন একটা মেয়ে হয়ে উঠতে পারতে
    যে বলে —
    “তোমার কান্না আমার বুকেও লাগে।”

    “তোমার হাসি না দেখলে আমার দিন শুরু হয় না।”

    ভেবেছিলাম কোনো এক রাতে
    ফেসবুকে নয়, বাস্তবের আকাশের নিচে
    তুমি বলবে —
    “চল, আজ চাঁদের সঙ্গে গল্প করি।”

    পদ্মাবতী,
    কখনো ভেবেছিলাম
    ভবিষ্যতের ছবি আঁকব দুজনে।
    একটা ছোট্ট বাসা,
    দুটো মানুষ, একটাই ভালোবাসা।

    তোমার প্রিয় গাছ, আমার প্রিয় বই,
    তোমার শাড়ি, আমার পাঞ্জাবি।
    একটা রেডিওতে রবীন্দ্রসঙ্গীত।
    বিকেলে চায়ের কাপ হাতে বারান্দায় বসে গল্প।

    পদ্মাবতী,
    তুমি বলবে —
    “দেখো, আজকে আকাশটা কত নীল!”
    আমি বলব —
    “তোমার শাড়ির চেয়েও বেশি।”

    পদ্মাবতী,
    আমি তো তুমিই ভেবেছিলাম।
    একটা আশ্রয়, একটা বাড়ি, একটা নাম।

    কিন্তু তুমি তো একদিন বললে —
    “এত আবেগ নিয়ে বাঁচা যায় না।”

    কী করে বোঝাই,
    এমন আবেগ নিয়েই তো আমি বেঁচে আছি।
    ভালোবাসা নামের শহরের অলিতে-গলিতে
    আজও তোমার খোঁজে ঘুরি।

    পদ্মাবতী,
    যদি কোনোদিন এই কবিতা চোখে পড়ে,
    জেনে রেখো,
    এখনো সেই মানুষটা তোমার জন্য
    একটা কান্না জমিয়ে রাখে।

    এখনো শীতের সকালে
    কুয়াশার ভেতর তোমার নাম ধরে ডাকে।
    এখনো রাতের আকাশ দেখে ভাবে —
    পদ্মাবতী হয়তো কোথাও চাঁদের আলোয় হাঁটছে।

    এখনো সেই বুকটা খালি রেখেছে তোমার জন্য।
    পদ্মাবতী, তুমি ভালো থেকো।

    যদি ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করো,
    তাহলেও এই মানুষটা একদিন তোমার কান্নার সাথী হতে চাইবে।

    যদি কোনোদিন সেই সুযোগ দাও,
    তাহলে জেনে রেখো,
    তখনো তোমার কান্নার সঙ্গি হবো।

    6
    4 Comments
    • R8: আমি জানতাম ভালোবাসা মানে শুধু ভালো থাকা নয়।
      এখানে আছে কান্না, অভিমান, অপেক্ষা,
      না বলা হাজার কথা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • ভালোবাসা তো এমনই। সুখে-দুখে পাশে যেমন থাকার মধ্যে যেই ভালোবাসা থাকে, মান-অভিমান কিংবা বিরহে কি তা হারিয়ে যায়?

ঢাল নেই, তলোয়ার নেই,
নেই মোর গায়ে বল।
নারায়ে তাকবীরের কর্মী আমি,
এটুকুই মোর সম্বল।

Ismail Mozumdar

Ismail Hossain Mozumdar

  1. ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়

পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম

Visite Facebook Profile: Click Hear

আমার কবিতা শুনুন।

Page

Youtube Channel


শিক্ষা জীবন:


  • প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
  • পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
  • পরীক্ষার ফলাফল:
    • PSC: ২০১৬
    • JSC: ২০১৯
    • দাখিল: ২০২২
    • আলিম: ২০২৪

বর্তমান পড়াশোনা:

  • ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
  • অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।

পারিবারিক পরিচয়:

  • পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
  • মাতা: রোকেয়া বেগম
  • ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
    1. মরিয়ম বেগম লাভলী
    2. ওমর ফারুক সোহেল মজুমদার
    3. জান্নাতুল ফেরদৌস
    4. শিউলি
    5. শেফালী
    6. মাইমুনা আক্তার বকুল
    7. ইউসুফ হোসেন মজুমদার
    8. ইসমাঈল মজুমদার

পেশাগত জীবন:

  • তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার
  • পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।

সাহিত্য ও লেখালেখি:

  • তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
  • তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
    1. "আমারে দেখায়া লাভ নেই"
    2. "প্রিয়"
    3. "বড্ড ইচ্ছে করে"
    4. "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
    5. "বৃষ্টি বিলাস"
    6. দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
    7. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান

তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:

  • তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"
  • সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
  • তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।

সংক্ষেপে ইসমাঈল মজুমদার:

✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী

Skip to toolbar