-
অবক্ষয়
এডভোকেট সাজেদুল হক টুটুলমাথার উপর আকাশ রেখে সত্যি বলছি
ভালো থাকার নীতি বাক্য গুলো ক্রমশঃ খসে পড়ছে
খসে পড়ছে- আমার মন, চিন্তা, চেতনা থেকে ।একদিন যে মনীষীর নীতি বাক্য
আমার মনকে উর্বর করেছিলো
তা আর আগের মতো আমাকে জাগিয়ে তোলেনা।আমি আজ মন্দ চরিত্রের দুর্লভ মনীষী হতে চায়
যেখানে ভদ্রতা কেবলই ভাগাড়ে পড়ে থাকা
অভুক্ত কুকুরের টুকরো রুটির ঘেউ ঘেউ শব্দ।এই বিপর্যস্ত সময়
এ সমাজ ভালোই শিক্ষা দিচ্ছে আমাকে
আর্দশহীনরা নীতির হাট বসিয়েছে
ধর্মতলার মোড়ে।পরিক্ষায় খাতায় যারা দুকলম লিখেনি
ওরা আজ জ্ঞানের পর্ষা সাজিয়ে বসছে ফেসবুকে
হজ্বের কাফেলায় অসৎ লোকের সাদা আলখেলা
কালো পাথরে চুমুর সেলফি
লাইক, কমেন্ট, ফলোয়ারও বেশ।আমার চোখ যা দেখছে
কান যা শুনছে
না, আমি হয়ত মস্কিস্কের রক্তক্ষরনেই মৃত্যুবরণ করবো?হাটে বাজারে,আচার-বিচার-সংস্কারে
অর্থলোভী, নীতিহীন, অযোগ্য মানুষের
মহাব্যবস্থাপনায় মহাবিপর্যয়ের মহাফর্মান।এ রাষ্ট্র, এই সমাজের সব পথ চেনা হয়ে গেছে আমার
নীতি বাক্য আওড়ানো রাজনীতিবিদ থেকে শুরু করে
আমলা, ব্যবসায়ী, সাংবাদিক, মাওলানা, শিক্ষক, ডাক্তার আরো কতজন
সব, সব চেনা হয়ে গেছে।রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দুঃনীতির নিরাপদ চাষাবাদে
দেশ জাতিকে বেমালুম ওরা কতবার বিকিয়েছে
তার কোন ইয়াত্তা নেই।আমি হয়ত জাগ্রত বিবেকের দংশনে
শেষ মরাটা মরবো
রাজনীতিবিদের ছত্রছায়ায় কিশোর গ্যাং এর অবুঝ কিশোর
তার আস্তিনে লুকিয়ে রেখেছে ছুরি
আমার সন্তানকে হত্যা করবে বলে।কালোবাজারির সাদা পাঞ্জাবির ছায়ায়
বেড়ে উঠছে নেশাখোর ছেলেটা
চোখ লাল করে তাকিয়ে আছে
ধর্ষনের নেশা মগজে নিয়ে।না, আমি হয়তো আমার অল্প জ্ঞান আর
কিছু নীতির অনুশোচনায় দগ্ধ হয়েই মরবো
কুটিল মানুষের জটিল হিসেবে
আমার শাস্ত্রীয় জ্ঞান আজ পরাজিত।সত্যের কসম খেয়ে বলছি
মানুষ ভালো থাকার সব ইচ্ছা শক্তি হারিয়ে ফেলছে
দিনে দিনে যেদিন আসে আলো ফোটা ভোরে
মেধাহীন, অযোগ্য, নীচু প্রকৃতির ব্যক্তি
আসন পেতে বসছে সমাজ চালিকার চেয়ারে।আমার মনের গহীনে দিন কি দিন
ভিষম অস্থিরতা চেপে বসছে
রাষ্ট্রকে জানিয়ে দাও, আমি তাকে কুর্নিশ করব কেন?
যদি সে আমার ভালো বাঁচার অধিকার কেড়ে নেই ।ভালো থাকার মিথ্যা আশ্বাসে
নিজের সপ্ন গুলো আর কত কম দামে বেচা যায় বলো
তবুও ঘুম থেকে জেগে দেখি একটা স্বপ্ন পড়ে আছে
আমার বালিশের কভাড়ে।সামাজিক অবক্ষয়ের এ মহাকালে
আমি আমার শান্তি প্রিয় আত্মাকে
তুলে দিতে চাই মেফিস্টোফিলিসের কাছে
লুসিফারের সাত পাপ উপহার হিসেবে পেতে চাই
আমার আসছে জন্ম দিনে
কিরামন-কাতিবিন ফেরেস্তার বছর কয়েকের ছুটি।দুর্বৃত্তায়নের মহাপ্লবনে নিজেকে ডুবিয়ে দিতে চাই
টাকার গন্ধ যতটা আমায় মাতাল করে তুলবে
গোলাপের গন্ধ যেন ততটা আমায় আকৃষ্ট না করে
নর্তকী আনাগোনা লেগে থাকুক মহল জুড়ে।তবুও বিবেকের দিকে তাক করে থাকে
অপলক একজোড়া রক্তাক্ত চোখ।
আজ আমি খারাপ কাজের দুর্লভ মনীষী
বিকৃত মনের একটা শয়তান।লোভ লালসা ক্রমশঃ
আমার পূর্ণতাকে দখল করছে
ঈমানী শক্তি পথভ্রষ্ট, বিচলিত ।অবৈধ অর্থের বিলাসিতায় আমি ভাসছি বেশ
তানপুরার তানে গজলের নেশায় বুধ হয়ে আছি
সপ্নেই হয়ত বিড়বিড় করছি- মান্যবর সরকার
আর ভালোর বার্তা নয়
এবার ভালো থাকার একটা সুবিন্যস্ত ব্যবস্থা চাই ।3 Comments
Friends
Al-mamun-Abdullah
@al-mamun-abdullah
MAHMUD HAYAT
@mahmudhayat
সোনাই এ আই
@sonai_ai
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
ফারহান সাদিক (সংগ্রাম)
@fs-hasan-mohammad
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Zinnat ara Begum
@zinnatarabegum
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
AdabenTatali
@adabentatali


আসাধারন লেখনি