Profile Photo

আর্যOffline

  • Arjo
  • Profile picture of আর্য

    আর্য

    1 year, 1 month ago

    পথিক, ভুবন ডাঙা দেখে যাও
    ________—_______—_______
    শুনো পথিক একটু বসো
    পথব্রজে ক্লান্ত!একটু রসো।
    বস হেথায় মোর বটের ছায়
    ভুবন ডাঙার এই গালিচায়।
    মোর হরা ক্ষেত এই শরতে
    ঘোর বর্ষায় ছিলো রসসিক্ত
    হেমন্তে চঞ্চলা রাঙা ফসলে
    শীতে হায়! যুবুথুবু কি শক্ত!
    এই মনই সেই ভুবন ডাঙা
    বটের ছায়াই সেই অবুঝ মায়া
    পথিক, তার ধারে যে পথ?
    সে পথেই চেয়ে আছে মন
    ভাঙিবে কবে ব্রহ্ম শপথ?
    পথের ধারে পুকুর যেমন
    তার পাড়ে দুই পাকুড় গাছ
    জোনাক জ্বলে সন্ধ্যে হলে
    জ্যোস্না ছায়ায় সেথা খেলে
    একটি সুন্দর বিদেশি মাছ।
    ঐ বিদেশি কি মায়াময়
    রুপালি দেহে রেশমী কেশ,
    জ্যোস্নায় রোজ খেলা হয়
    পূর্নিমাতে তার সে কি বেশ!
    পথিক তুমি অবাক হলে!
    ঐ যে ভুবন ডাঙার অদূরে
    বাঁশ ঝোপটি উঠছে দূলে?
    নতুন সাজে বৈশাখটি এলে।
    ওর ছায়া কি সুশীতল
    কত বসি সেইখানে।
    শুনি কত কোকিল দল
    প্রিয়ারে ডাকে সুতানে।
    এখন তো পথে ফুঠেছে
    কৃষ্ণচূড়ার সাম্রাজ্য।
    জারুল আগলে রেখেছে
    পায় যদি তার ন্যায্য?
    কি ন্যায্য শুনবে না পথিক?
    ভুবন ডাঙায় এখন বড্ড খরা
    ওমা! খরার যেন শেষ নাই।
    মাটি চৌচিড়, শুকিয়েছে ধরা
    একটু ছায়া কোথা পাই?
    ভুবনডাঙার এই বট দাঁড়িয়ে
    নিজেরেই দেই ঠাঁই,
    ঝড় উঠলেও মনকে বুঝিয়ে
    বলি,যেন না চলে যাই।
    মাঝে মাঝে হরা ক্ষেতে
    লাগাই ছুট মেঠো আলে,
    বিমর্ষ হই তেতে তেতে
    কবে হাওয়া পাব পালে?
    দুপুরে দুঃখী ঘুঘু ডাকে
    কড়াৎ বিজলী সুর
    এ আঙিনার চরাচর
    দুঃস্বপ্ন কবে হবে দূর?
    পথিক তুমি আসো এবার
    এসো আবার সময় যাবার,
    এই পুকুরের মাছটি দেখাব
    ঐ বিদেশী রেশমী কেশে,
    জ্যোস্নায় সাঁতার শেখাব
    ভুবন ডাঙার এই দেশে।

    6
    5 Comments
Skip to toolbar