Profile Photo

Moniruzzaman SarjilOffline

  • zaman2802
  • Profile picture of Moniruzzaman Sarjil

    Moniruzzaman Sarjil

    1 year ago

    তুমি কোথায়?
    –মনিরুজ্জামান সারজিল

    তুমি কোথায়?
    সূর্য উঠলে আলো আসে
    চাঁদ উঠলে জোছনা নামে
    বাতাস বয়ে যায় দিগন্তে
    জল পড়ে নীরবে নদীতে
    তবু বলো, তুমি কোথায়?

    রাত্রি আসে ঘুম পায় চোখে
    ভোর আসে আশা জাগায় বুকে
    ফুল ফোটে, পাখি ডাকে
    কেউ না কেউ ভালোবেসে রাখে
    তবু আমি শুধুই খুঁজি
    তুমি কেন নেই — কোথায় তুমি?

    সৃষ্টি কি ভুলে গেছো আমাকে?
    নাকি সময়ের পিছু হেঁটে
    তুমি হারিয়ে গেছো অন্য কারো চোখে?
    আমি জানি না, বুঝি না
    শুধু জানি —
    তুমি ছিলে, আছো
    আর থাকবেই আমার মনের গভীরে
    যেখানে শব্দেরা তোমার নাম বলে।

    7
    4 Comments
    • সুন্দর……………

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 14 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

মনিরুজ্জামান সারজিল

গ্রাফিক্স ডিজাইনার ও ফ্রিল্যান্সার

Skip to toolbar