Profile Photo

আজীমিOffline

  • Azeemi
  • Profile picture of আজীমি

    আজীমি

    1 year ago

    বিশ্ব ষড়যন্ত্রের শব্দচিত্র
    __________✍️ #আজীমি

    বিশ্বমঞ্চে ছায়া নৃত্য, নিঃশব্দ নির্দেশনামা,
    আন্তর্জাতিক চুক্তির ভাঁজে লুকায় স্বার্থের ধ্বনিবিষমা।
    গোপন এজেন্ডার সুরে বাজে ক্ষমতার সংগীত,
    শব্দবিদ্ধ কূটনীতির ছায়ায় রচিত বৈশ্বিক গীত।
    গ্লোবাল হেজেমনির ছায়াতলে জাতিসমূহ নিপতিত,
    ভবিষ্যতের মানচিত্র আঁকে অলিখিত ঐক্যনীত।
    প্রপাগান্ডা মেশিনের ঘূর্ণিপাকে সত্য হয় সংকুচিত,
    ইনফরমেশন ওয়ারফেয়ারে নৈতিকতা নীরবচিত।
    নির্বাচন ব্যবস্থায় কোডিং, বাণিজ্যে লবিং এর কারচুপি,
    সংবাদমাধ্যমের বাক্সে সাজানো সত্যের নাটকদৃশ্যরূপী।
    পরমাণু, খনিজ, বা প্রযুক্তির স্তরভাগে বিভাজন,
    পিছনে থেকে নিয়ন্ত্রণ করে মুনাফাকেন্দ্রিক বুদ্ধিজন।
    সার্বভৌমত্ব—একটি পদ, অথচ প্রয়োগে আপেক্ষিক,
    জাতিসংঘের প্রস্তাবে সুর থাকে, অথচ প্রভাব অসংগতিশীল।
    মাল্টিন্যাশনাল কর্পোরেশনের ছায়া-শাসনে নিরপেক্ষতা ভ্রান্ত,
    স্মার্ট স্যাংশনের অভিধানে ‘ন্যায়’—কেবল একটি শব্দান্ত।
    শব্দতত্ত্বে ‘ষড়যন্ত্র’ মানে কৌশলগত গোপনতা,
    প্রয়োগতত্ত্বে তার রূপ—আধিপত্যের মহাকাব্যতা।
    নথিবদ্ধ হলে এটি ‘নীতিনির্ধারণ’,আর উন্মোচিত হলে
    হয় ‘বিদ্রোহ’, ‘রাষ্ট্রদ্রোহ’, বা ‘চক্রান্তের’ অভিযোগনির্ধারণ।
    বিপ্লব হলে বলা হয় ‘অসাংবিধানিক’,
    কিন্তু যুদ্ধ হলে তাকে বলা হয় ‘অন্তর্জাতিক সহায়তানির্ভর নৈতিক সংকল্প’।
    শব্দের এ ব্যবহারে গঠিত হয় মতাদর্শিক পর্দা,
    যার আড়ালে মানবতাকে রাখা হয় জিম্মি ও মর্যাদাহীন সর্বদা।
    বিশ্ব রাজনীতি এক অভিধান-যুদ্ধ, শব্দেই লুকায় ষড়যন্ত্রের ছক,
    তত্ত্ব আর তথ্যের ফাঁকে মানুষ হয় নিঃস্ব, আর সভ্যতা করে লজ্জার ধক।
    তবু কবিতা রচে সত্তার ভাষা, ইতিহাস খুঁড়ে আনে আলোর রেখা,
    গোপন চক্রান্তের পাঁজরে কবির কলম—হোক সর্বশেষ শেখা।
    ________________________________________
    রচনা’কাল: অবাক সকাল ৮.৪৫ মিনিট
    ১০-এ মে শনিবার ২০২৫ খ্রিস্টাব্দ
    গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
    সংশোধিত ও পরিমার্জিত
    © Copyright সংরক্ষিত ®

    3
    1 Comment
    • কঠিন, জটিল আর মন খারাপ করা শব্দের বিন্যাসে সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির চমৎকার উপস্থাপন

Skip to toolbar