Profile Photo

আজীমিOffline

  • Azeemi
  • Profile picture of আজীমি

    আজীমি

    1 year ago

    নীল আলোতে নীলাভ স্বপ্ন
    ______✍️ #আজীমি
    নীল আলো ছায়ার মতো নামল, ধরণির সিঁড়ি বেয়ে,
    নিমগ্ন নীরবতায় অবগাহিত হলো গোধূলির দীপ্তিময় সন্ধান।
    আকাশের অদৃশ্য প্রান্তর জুড়ে জেগে উঠল স্বপ্নের বহমান ঢেউ
    রৌদ্রছায়ার মৃদু গুঞ্জনে বোনা এক রূপকথার পংক্তিমালা।
    নক্ষত্রের অরুণাভ চোখে জ্বলছে এক বিষণ্ন চৈতন্য
    যেন জ্যোৎস্নার ধুলোয় ঢাকা একান্ত অন্তর্জগতে ঘুমিয়ে থাকা স্মৃতির সমাধি।
    স্বপ্ন, সেতো নিছকই কল্পনার অনুপম আভাস নয়,
    বরং একান্ত মানসপ্রান্তরে গঠিত-
    মনন ও বেদনার সম্মিলনস্বরূপ নির্বাক প্রতিচ্ছবির গোপন ভাষ্য।
    নীল এ যে শুধু বর্ণ নয়, এক গভীর অনুভবের প্রতীক।
    শৈশবের করুণ প্রতিধ্বনি,প্রেমের অনিবার্য প্রতীক্ষা,
    অথবা অজানার দিকে ছুটে চলা এক অস্ফুট কণ্ঠস্বর।
    আলোক ও অন্ধকারের সন্ধিসীমায় দাঁড়িয়ে এই স্বপ্নগুলো হয়ে ওঠে
    চেতন ও অবচেতনের মধ্যবর্তী এক দ্যুতিময় স্পন্দন।
    তারা জানে না সময়, জানে না মৃত্যু শুধু প্রবাহিত হয় নীল ইথারে,
    যেন মহাবিশ্বের গূঢ় মন্ত্রপাঠে বিলীন পবিত্র নিশ্বাস।
    নীরবতার অন্তঃসারশূন্যতায় আত্মার সুরাবিন বাজে
    আর সেখানে জন্ম নেয় অলীক সম্ভাবনার রঙিন রেখাচিত্র।
    তবুও সে নীল,তবুও সে স্বপ্ন যার প্রতিটি অনুরণন
    জীবনের এক অনির্বচনীয় ব্যাখ্যা।
    __________________________
    রচনা’কাল: ক্লান্ত সন্ধ্যা 9.৪৫ মিনিট
    ১৬-এ মে শুক্রবার ২০২৫ খ্রিস্টাব্দ
    গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
    সংশোধিত ও পরিমার্জিত
    © Copyright সংরক্ষিত ®

    2
    1 Comment
Skip to toolbar