-
⭐⭐🌹🌹
ওরা শাশ্বত সত্য
ওরা স্বর্গের হাসি
ওরা ভোরের ফুল
দিগন্তের নীল ওরা
ওরা সৃষ্টিকর্তার সুখ
ওরা চাঁদের আলো
আমার অস্তিত্ব ওরা
কোন মানসীর নাড়ী ওরা
ওরা ভুল স্পন্দন নয়
নই হাসি ছলের উদ্যান
এই নয়তো নিছক প্রলাপ
নয়তো ব্যর্থতার চির প্রস্থান
এই বুকে সমুদ্র ও ভাঙন
ওরা ছোট্ট ভ্রূন না
ওরা এক স্বপ্ন
যদি ভেঙ্গে যায়
যদি ক্ষয়ে যায়
তোর বল মাতা
আমাদের ও দেহ মন
হবে স্রষ্টার আলিঙ্গনে।
আমি না হয় হেরে যায়
তার ইশারার অসীম আনন্দে
তোর বল মাতা
কথা হবে নতুন জন্মে
সব বলে দিব
কি ছিল স্রষ্টার মনে।
মাকে ঘুম দাও
মাকে শান্তি দাও
এই কঠিন পরাজয়ে।
আমাদের কথা হবে
নতুন জন্মে।***ওরা শাশ্বত সত্য***
-আয়েশা সিমা3 Comments
Friends
শিউলি চক্রবর্তী
@shiuli
মোঃ বায়েজীদ
@bayejid
জাহিদ বিন হিকমত
@zahidbinhikmot
Motiur Rahman Mizan
@dressed-human
Dainik-Bartaman Bangla
@dainik-bartaman-bangla
মোখলেসুর রহমান
@mokhles
Nahar moyna
@moyna
মো: ফারহান হাবীব
@farhan-habib
পি.কে. সরকার
@pksarker


ছোট ছোট বাক্যে অসাধরন ভাব ফুটিয়ে তুলতে আপনার জুড়ী মেলা ভার। দারুন হয়েছে।