Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • টুকরা কথা
    ~ শরীফ এমদাদ হোসেন

    রিসেট
    []
    রিসেট বাটন চাপ দিয়েছে ২১, ২৬ নাই
    জুরাসিকের কাল চলছে শোনেন কবি ভাই
    চলেন চলেন দেশ ছেঁড়ে যাই দূরে
    ওরা দেখুক প্রাচীন মানুষ ঘুরে।

    বেঁচে থাকা
    [][]
    সেও ভালো।
    মানব ধর্মের কথা ভুলে অধর্মের দেশে আর
    বেঁচে থেকে কিইবা লাভ?
    বাঁচুক এদেশে কারো স্বামী, কোনো সুদে লোক
    আর চাপায় দেয়া বাপ।

    অধিকার
    [][]
    যত গুঞ্জন ওঠে আর উঠছে বাজারে
    কিছু তার সত্যি ই হতে পারে
    কিছু অপবাদ, রটনাও রটে যায়
    তবু তুমি এতো বাড়ছো কোন্ অধিকারে?

    বলো না এতোটা পাইকারি
    সব্বাই জানে তুমি এক জবরদখলকারী।

    দরদ
    [][]
    স্বদেশের প্রতি প্রেম আছে বলে মনে হয় না
    থাকলে তো বুঝতাম
    গণমানুষের প্রতি নেই তো দরদ
    থাকলে কি খুঁজতাম?

Skip to toolbar