-
😀হাসিখুশি ২৪ ঘণ্টা😀
(জে,এফ,)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~সকালবেলা রৌদ্র হাসে,
গায় সে গান শ্রাবণ ভাসে।
চোখে রোদ্দুর, বুকে আলো,
মনটা যেন দুলে ভালো।শুরু হোক দিনটি হেসে,
দুঃখ কেটে যাক সে ভেসে।
এক কাপ চা, একটু ধ্যান,
খুঁজে নিই সে শান্তি জ্ঞান।মায়ের মুখে দুধের ঘ্রাণ,
ছোট্ট বোনের কৌতুক প্রাণ।
অফিস, স্কুল, ব্যস্ততা,
তবু ভরে উৎসবতা।রাস্তায়ও কেউ না চটে,
ট্রাফিক যায় নিয়ম ঘেটে।
সবাই হাসে, কেউ না কাঁদে,
গোমড়া মুখ নেই আজ ফাঁদে।কেউ না বকে, কেউ না রাগে,
কথা বলে মিষ্টি ভাগে।
রিকশাওলা বলে “ভাই”,
হাসি মাখা মুখে তাই।দুপুরবেলা খাবার টেবিল,
সবাই খায়, না থাকে বিল।
রকমারি স্বাদের ভোজন,
আনন্দে রমণী-পুরুষভজন।কেউ না থাকে আজকে ক্ষুধায়,
পেট ভরে সব মেলে সুদায়।
বিকেলবেলা চা আর মুড়ি,
গল্পগুজব এক্কেবারে জুড়ি।শিশুরা খেলে মাঠে, ধুলায়,
মায়েরা ডাকে স্নান করায়।
কেউ না কাঁদে ছোট্ট ভুলে,
ক্ষমা মিলে ভালো বলে।সন্ধ্যারতিতে বাজে ঘণ্টা,
ভরে উঠে ঘর উৎকণ্ঠা।
সবাই গায় প্রার্থনার গান,
শান্তি নামে প্রাণে প্রাণ।খবর দেখে হাসে মানুষ,
যুদ্ধ নয়, আসে সুখের ফানুস।
কেউ না মরে, কেউ না হারায়,
আলোতেই অন্ধকার গায়।রাতের খাওয়া, গল্প শেষে,
ঘুমিয়ে পড়ে ক্লান্ত হেসে।
স্বপ্নে দেখা চাঁদের রাজ্য,
দুঃখগুলো পায় বিদায়-পাঠ্য।এমন হোক প্রতিটি দিন,
হাসিমুখে ভরে থাক চিন।
তীব্র জ্বালা গলে যাক,
সুখের নদী বয়ে যাক।এসো সবাই, গড়ি মিলে,
ভালোবাসা হৃদয় ঢেলে।
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t

