Profile Photo

নাহিদ হাসান নয়নOffline

  • Nahid-Hasan-Noyon
  • শিরোনাম: পুরাতন লাইব্রেরির আত্মকথন
    ✍️নাহিদ হাসান

    নীরব আমি, ধুলো মাখা দেয়ালে,
    স্মৃতিরা ঘুমোয় আমার পাতায় পাতায়।
    কেউ আর আসে না, আসে না আর,
    শব্দেরা বসে থাকে একা, চোখে ব্যথার ভার।

    একদিন ছিলাম আমি সভ্যতার কেন্দ্র,
    জ্ঞান-জ্বালার মশাল হাতে নিভৃত সন্ধ্যায়।
    ক্লান্ত শিক্ষার্থীর চোখে দেখতাম স্বপ্ন,
    নতুন দিগন্তের, ইতিহাসের, কাব্যের কণ্ঠ।

    একটা বাচ্চা আসত, হাত মেলে ধরত বইয়ের কাছে,
    আজ সে হয়তো বড়, ভুলে গেছে আমাকে।
    তবু আমি আছি, কাঁপা পাতার নিচে,
    জন্ম দিয়ে যাই শব্দ-সন্তান প্রতিটি নিঃশ্বাসে।

    হয়তো একদিন, আবার কেউ আসবে,
    তাজা শ্বাস নিয়ে খুলবে আমার হৃদয়।
    তখন আমি আবার বলব—
    “এসো জ্ঞান খোঁজো, সময় থেমে নেই, আমিও মরি না কখনো।”

    2
    1 Comment
    • পাড়ায় পাড়ায় পাঠাগার, কিশোর-তরুণদের উচ্ছ্বাস, আজ প্রযুক্তির করাঘাতে হারিয়ে গিয়েছে। পুরনো বা নতুন বইয়ের মনমাতানো ঘ্রাণ কি এই প্রজন্ম বুঝবে?

Skip to toolbar