Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • ইতিহাসে লেখা থাকে
    – শরীফ এমদাদ হোসেন

    যখনই কিছু বলতে যাই, যখনই ভাঙতে যাই প্রথা
    কেন যে রাঙাও তোমার চোখ?
    দেখো না সংস্কারের নামে, নাম ধাম পিতৃপরিচয় পাল্টানোর ক্ষমতা দিয়েছে সমস্ত লোক
    নুহের প্লাবন, কুরুপাণ্ডব যুদ্ধ কিংবা রক্ত নামবে কী না ফোরাতের তীরে বলতে পারবো না
    তবে অগুনতি নিরীহ কবর দেবো, বদলা নেবো ৭১এর
    জেনে রেখো, এমনই একটা কিছু হওয়া দরকার এদেশের
    স্বাধীন স্বাধীন ভাল্ লাগে না আর—

    যখনই কিছু করতে যাই, খুন রাহাজানি ডাকাতি পাচার
    কেন যে বাঁধ সাধো অকারণ?
    পৃথিবীর তাবৎ হনুরা বসে সাজিয়ে দিয়েছে সাজ
    আমি তো করিনি নির্ধারণ!
    যা কিছু করার ওরাই করেছে, যতটুক ঝরার ওরাই ঝরায়
    আমি শুধু মুছি নাম, আমি শুধু রচি কথা
    জানি, ইতিহাসে লেখা থাকে ইতিহাস যথাতথা।

    যখনই হাত বাড়াই
    কেন টেনে রাখো এই হাত ?
    কুবুদ্ধির জোরে পাহাড়টাকেই করেছি যে কুপোকাত
    তোমাদের দুঃখ রাত, আমাদের শবেবরাত।

Skip to toolbar