Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • চালাক চতুর দল
    – শরীফ এমদাদ হোসেন

    রাজপথে আসে যারা বেশুমার ক্ষিদে নিয়ে পেটে
    আধেক হুজুগে নাচে ও আধেক মরে খেটে খুটে
    রোজ যদি খেতে হয় যদি দিন হতে হয় পার
    রাষ্ট্র রাজনীতি মাঠে দিতে হবে সব অধিকার
    কে দেবে অমন সেবা? ভুত যদি ঘাড় বেয়ে ওঠে
    কী করে ফুটবে ফুল! কীভাবে উঠবে হাসি ঠোঁটে!
    আঁধার মিছিল থেকে যদি কেউ নাম ধরে ডাকে
    বুঝবে তখনি কেউ পেছনে দরজা খুলে রাখে।

    ধোঁকা ফুলে শোভা দিয়ে ক্ষমতাকে নিজ করে নেয়া
    নিজের পকেটে ভরে বিদেশে পাচার করে দেয়া
    অতঃপর তুমি এলে দেবে কিছু ক্ষমতার ভাগ
    দেশের প্রেমিক তুমি নিয়ে রাখো কলংকের দাগ।

    গরীব, গরীব থাকে চিরকাল সেই অনাহারী
    চালাক চতুর দল দেশ রাষ্ট্র নিয়ে করে কাড়াকাড়ি।

Skip to toolbar