Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    1 year ago

    “ভাষাহারা উন্নয়ন”
    ( জান্নাতুল ফেরদৌসী )
    ====================================================================

    আমার মুখে বাংলা,
    তবু অন্তরে বিলেতি উচ্চারণের গ্লানি।
    নিজের ভাষা বললেই যেন লজ্জা,
    আর ইংরেজি বললেই গর্বে বুক ফুলে ওঠে—
    এ কোন উন্নয়ন?
    এ কোন মুক্তি?

    আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি,
    শহীদের রক্তে রাঙানো পথ বেয়ে এসেছে আমাদের বাংলা।
    কিন্তু আজ?
    আজ আমরা সে ভাষাকে ছোট করে দেখি,
    ভাষা না, যেন পিছুটান মনে করি।
    জন্মভূমির ভাষা যেন কেবল দরিদ্রের মুখে মানায়,
    আর উন্নতির চাবিকাঠি — সেই বিলেতি বুলি!

    স্কুলে শিশু শেখে A for Apple,
    কিন্তু জানে না ‘অজগর আসছে তেড়ে’।
    পিতা-মাতা গর্বে বলেন,
    “আমার ছেলে তো ইংরেজিতে অনর্গল!”
    কিন্তু জানে না—মা কে ‘Mother’ বললে
    ভাষা হয় বড় নয়,
    মায়া হয় ছোট।

    আমরা কি তবে ভুলে গেলাম ১৯৫২?
    লেখাপড়ার নামে নিজেদের মূলে ছুরি চালাই,
    আমাদের মুখে যেই ভাষা জন্মেছিল—
    তাকে আমরা বলি “লোকাল”, “বেকার”, “অপ্রয়োজনীয়”।
    নিজের মাটিতে, নিজের আকাশে
    পরের ভাষায় পরিচয় খুঁজি,
    পরিচয় নয়—পরাধীনতা।

    আমরা কি তবে এতটাই ব্যস্ত উন্নয়নের পেছনে
    যে ইতিহাসকে ভুলে যাই?
    নিজের শিকড় উপড়ে ফেলে
    কেন এত আকাশে ওড়ার বাসনা?

    আমি জানতে চাই—
    বাংলা ভাষায় দক্ষ না হয়েও
    কেন আমরা বলি, “আমরা বাঙালি”?
    এই পরিচয়ে কি শুধুই জন্ম আছে,
    ভাষা নেই?

    একটা জাতি যখন নিজের ভাষা ভুলে যায়,
    তখন শুধু শব্দ নয়—
    সে হারায় নিজের আত্মা।
    আর আমরা,
    আমরা হয়তো একদিন
    উন্নত হবো, ধনী হবো, প্রগতিশীল হবো—
    কিন্তু নিজেদের ভাষাহীন কঙ্কাল হয়ে।

  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar