Profile Photo

আর্যOffline

  • Arjo
  • Profile picture of আর্য

    আর্য

    1 year, 1 month ago

    পেশাদারি জড়তা
    ———————–
    পার্বতীপুর থেকে দিনাজপুর যাওয়ার বাসটির নাম নীরব। সবুজের বুক চিরে চলা রাস্তা। বোরো ধান কাটা হয়ে যাওয়া ফাঁকা মাঠ,কিছু জমিতে সোনালি ধান এখনো আছে, কিছু জমিতে আধুনিক মেশিন দিয়ে ধান কাটার চিহ্ন। মেশিনের বেল্ট এর রাস্তায় পানি জমে আছে। মাঝে মাঝে পুকুর। কাচের মত নতুন জল ঝকঝক করছে। ভুট্টা ক্ষেতে এখনো কোমর সমান অবশিষ্ট নিয়ে দাড়িয়ে জীর্ণ ভূট্টা গাছ। রাস্তার বামে দূরে রেলপথ দেখা যায়। বাসে উঠলাম পার্বতীপুর থেকে। এই বাসের কন্ট্রাক্টার একজন বছর ষাটোর্ধ । ভাড়া তুলছেন, টিকেট দেখছেন। মাঝপাড়া আসলো, বড় বড় ইট ভাটা দেখা যাচ্ছে। একটি ছোট টং দোকান, গাছের ছায়ায়। গাছের সবুজ পাতা জানান দিচ্ছে সে এই বর্ষার শুরুতে সতেজ। কয়েকজন মহিলা ও কিশোরী দাড়িয়ে, শহরে যাবেন তারা ও। বাসটি থামলো। একে একে উঠছেন। আমাদের কন্ট্রাক্টর চাচা, মেহেদি করা চুল, বয়সের ছাপ মুখে চোখে। খাতির করে বসার ছিট দেখিয়ে বসাচ্ছেন- “বেটি আমার সাথে আয়, এখানে বস।” আরেকজন মহিলারে বললেন “বেটি এদিক আয় বাহে এইটে বস।” মহিলা জবাব দিচ্ছেন-“এতো পিছনত৷” বাস এগিয়ে চলছে ফসলের নতুন জল জমা মাঠ,পুকুর,বাগান, আর পাড়াগুলোকে পিছনে ফেলে। আরেকজন, ষাটোর্ধ্ব তিনিও। উনিও সওয়ারী। উঠে বসলেন ইঞ্জিন কাভারের ওপর। কন্ট্রাক্টর চাচা সেই মানুষটিকে ডাকতেছেন, “ও চাচা এদিকে আসেন। এদিকে বসেন।” আমি হাসি চেপে রাখতে পারলাম না, আমার সহযাত্রী,আমার পাশেই বসা ছোট ভাইটিকে বললাম-দেখেন বয়স সমান কিন্ত চাচা বলে ডাকছে। এই ঘটনা ঘটে যাওয়ার সাক্ষী সেও। হাসল একটু। বিষয়টা এখানেই মিটমাট হয়ে গেলো। কিন্তু না একটু পরে আবার লোক উঠলো। অনেকেই উঠলো যুবক,কিশোর, বৃদ্ধ। তার মধ্যে একজন লাঠিতে ভর করে হাঁটেন,চুল পেকে গেছে। উনাকে বসতে দিয়ে ভাড়া উঠাচ্ছেন। বুঝলাম উনার বয়সের ভাড়ে একটু স্মৃতি এদিক ওদিক,মনে করায়ে দিলাম দুইবার আমি পার্বতীপুর এ উঠেছি, টাকা পাই,খুচরো হইলে দেন, পরে উনি ফেরত দিলেন কিন্তু দশটাকা কম নিলেন। বুঝলাম ভালো মানুষ উনি। বেলতলী বাজার এর কাছাকাছি আসতেই উনি ঐ লাঠিতে ভর করে হাটা লোকটাকে গিয়ে বললেন “চাচা ভাড়া টা দেন।” আমি আবার হেসে উঠলাম, না অট্ট হাসি নয়, কেউ শুনলো না, শুধু আমার মুখে কোমল, না চওড়া একটা হাসি ও তার রেশ মনে মনে অনেক্ষণ রয়ে গেল।

    5
    8 Comments
Skip to toolbar