-
“সময়ের মুখোশ”
_ জান্নাতুল ফেরদৌসী
===================================================================সবকিছু কেমন যেনো পাল্টে গেছে।
চেনা মুখগুলো এখন অপরিচিত, চেনা সম্পর্কগুলো আজ মুখোশধারী।
নেই আর সেই মায়াভরা চোখ, যে এক সময় বুঝে নিতো না বলা কষ্টগুলো।
ভালোবাসা এখন শর্তসাপেক্ষ—লাভ-ক্ষতির হিসেবেই যার মাপকাঠি।
মমতা যেনো বিলুপ্তপ্রায় শব্দ; অযত্নেই ফেলে রাখা একটা পুরনো ডায়েরির পাতায়।বিশ্বাস—সে এখন অবিশ্বাসের ছায়ায় ঢেকে গেছে।
একটুখানি আস্থা রাখলেই মনে হয়, হয়তো ঠকবো, হয়তো হারিয়ে যাবে সব।
শ্রদ্ধা আর ভক্তির জায়গায় এসেছে বিদ্রুপ, অহংকার আর আত্মম্ভরিতা।
শিষ্টাচার এখন শুধুই সামাজিক মিডিয়ার ক্যাপশন—বাস্তবে নেই তার কোন চিহ্ন।
সম্মান-মর্যাদা? সেগুলো এখন টাকার ওজনেই মাপা হয়।
যার যত বেশি গ্ল্যামার, তার তত বেশি সম্মান। চরিত্রের মূল্য? সেটা হাস্যকর!বড়ই অচেনা সময়ের ভেতর বেঁচে আছি আমরা।
একেকটা মানুষ যেন একেকটা একাকী দ্বীপ—নেই কোনো সংযোগ, নেই কোনো হৃদয়লিখন।
ছোট ছোট কথায় ফাটল ধরে সম্পর্কের দেয়ালে,
অভিমান জমে পাহাড় হয়, কিন্তু কেউ হাত বাড়িয়ে বলে না—“চলো, আবার শুরু করি”।এই যে এত প্রগতির ঢেউ, এত প্রযুক্তির বিস্ময়—
মানুষ কি তাতে সত্যিই এগিয়েছে?
নাকি মরে যাচ্ছে ধীরে ধীরে তার ভেতরের মানুষটা?আমি খুঁজি একটুখানি মায়া, একটুখানি ভালোবাসা,
যেটা লেনদেন নয়, নিঃস্বার্থ—শুধু হৃদয় থেকে হৃদয়ে পৌঁছায়।
আমি খুঁজি এমন কিছু মানুষ,
যাদের চোখে এখনো লজ্জা আছে, কৃতজ্ঞতা আছে, বিশ্বাসের একফোঁটা আলো আছে।যদি তুমি পাও, ধরে রেখো—
কারণ এই সময়টা বড়ো নির্দয়।
এই সময়টা সবকিছু পাল্টে দেয়,
না-পাল্টায় শুধু নিঃস্ব হৃদয়ের দীর্ঘশ্বাস।।3 Comments
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!