Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    1 year ago

    ( কাব্যনাট্যের ভঙ্গিতে গদ্যকবিতা )
    “নীরব লাইনের প্রান্তে”
    _ জান্নাতুল ফেরদৌসী
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    আমি প্রতিদিনই কিছু না কিছু লিখি।
    মন খুলে দেই…
    ভেতরের বিষন্নতা, আনন্দ, ভাবনা কিংবা প্রতিবাদ।
    তবু সেই পোস্টে ঝরে না কারো একবিন্দু ভালোবাসা।

    অনেক আছে — আত্মীয়, বন্ধু, ছোটবেলার ক্লাসমেট,
    কেউ কেউ তো এমনও, যাদের কান্নার গল্প আমি বুক পেতে শুনেছি।
    কিন্তু এখন ?
    তারা নীরব পাঠক,
    হয়তো স্ক্রল করে যায়,
    হয়তো দেখে না ইচ্ছাকৃতই।

    তাদের অনেকেই আমার খোঁজ নেয় না,
    কিন্তু বিদেশি সেলিব্রেটির হাসির ছবিতে লাইক দিয়ে হাসে।
    তাদের সময় আছে,
    তবে আমার জন্য নয়।

    আমি কি তবে অদৃশ্য হয়ে গেছি?
    না কি আমি কেবল এক সুবিধাবিহীন মুখ?
    যাকে দেখে নিজের জীবনের আয়নায় দাগ পড়ে যায়?

    ভাবি, একটা কমেন্টই তো,
    “ভালো লিখেছো”,
    “মন ছুঁয়ে গেল”,
    না হয় একটা ইমোজি…
    সে কি এত কঠিন?

    কখনো কখনো মনে হয়,
    এই সমাজ ভালোবাসে শুধু তারকা হতে পারা মানুষদের।
    যারা হেরে যাচ্ছে নীরবে,
    তাদের কণ্ঠ শুনতে চায় না কেউ।

    তবুও লিখি,
    কারণ আমার কলমটাই আমার শ্রোতা,
    আমার পোস্টই আমার আয়না।
    তাদের লাইক না থাকুক,
    আমার প্রতিটি শব্দেই আমি বাঁচি।

    “তারা যদি নীরব শ্রোতা হয়,
    তবে আমি হব নীরব বিপ্লবী—
    যার কণ্ঠ থামবে না,
    লাইক বা কমেন্টের অপেক্ষায় নয়…!!”

    4
    2 Comments
    • কবিতার ধরনে নতুনত্ব ভালো লাগলো। এমন নিরীক্ষাধর্মী লেখা আরো চাই

  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar