Profile Photo

অনুভূতির ডাইরিOffline

  • onuvutir.dairi
  • Profile picture of অনুভূতির ডাইরি

    অনুভূতির ডাইরি

    11 months, 4 weeks ago

    কবিতা: খালি থলি নিয়ে ফিরা
    ✍️ ইসমাঈল মজুমদার

    মালিকের নিকট চাহিয়া পেলাম এক মুঠো সময়,
    বলেছিলেন—
    “যাও, এ দুনিয়ায় করো কিছু সদায় সঞ্চয়।
    রেখো আমার নাম স্মরণে,
    চলো আমার দেখানো পথেই নিরবধি প্রশমনেতে।”

    আমি এলাম এ রঙিন বাজারে,
    পকেটে ছিলো কিছু হায়াত, হৃদয়ে আশা ভরে।
    প্রথমে খুঁজতাম সদায়,
    তবুও রঙিন দোকানগুলো
    ডেকে নিলো আমায় মোহের মোড়কে।

    এক দোকানে স্বপ্নের দাম কম,
    আরেকটায় সুখের ছদ্মবেশে ছিলো নিঃস্বতা জমজম।
    প্রলোভনের সুরে হারিয়ে ফেলি দৃষ্টি,
    ভুলে যাই, কেন এসেছি—কোথা ছিল মূল দৃষ্টি।

    রঙের খেলায় মত্ত হয়ে গেলো মন,
    স্মৃতি হয়ে রইল মালিকের অনুপ্রেরণার ধ্বনন।
    দুনিয়ার মেলায় বসে শুধু খেললাম চাওয়া-পাওয়া,
    ভুলে গেলাম থলির ভেতর কিছু রাখার কায়দা।

    হায়, সময় গড়িয়ে গেলো নিঃশব্দে,
    বাজার যখন ভাঙল সন্ধ্যা ঘনায়ে,
    তখন ফিরার বেলায় দেহে ক্লান্তি, মনে ভয়—
    খুঁজে দেখি, থলিতে সদায় নাই একটিও আমল বটে।

    মুখ তুলে চাই মালিকের দিকে,
    যিনি প্রশ্ন করবেন—”কি আনিলে তুমি আমার দরবারে?”
    আমি কাঁদবো, কিন্তু থলি থাকবে খালি,
    আমলহীন বুক নিয়ে দাঁড়াবো বেহায়া হয়ে।

    হায়, এ থলি তো আমি নিজেই বুনেছি,
    যার তল ফাঁকা ছিল লোভের ধার কেটে;
    আর সময়—সেতো একবার গেলে ফেরে না অনুশোচনাতে,
    সে তো আমার হাত থেকে খসে গেছে চিরতরে।

    🔹 কবিতার সারাংশ:
    এই কবিতা মানুষের জীবন, দুনিয়ার মোহ, আল্লাহর মানুষকে সৃষ্টির উদ্দেশ্য ও হায়াতের সঠিক ব্যবহারের বার্তা দেয়।
    থলির উপমা দিয়ে বোঝানো হয়েছে আত্মার পাথেয় – আমল, যা দুনিয়ায় থেকে উপার্জন করে পরপারে ফিরতে হয়।

    3
    2 Comments
ঢাল নেই, তলোয়ার নেই,
নেই মোর গায়ে বল।
নারায়ে তাকবীরের কর্মী আমি,
এটুকুই মোর সম্বল।

Ismail Mozumdar

Ismail Hossain Mozumdar

  1. ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়

পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম

Visite Facebook Profile: Click Hear

আমার কবিতা শুনুন।

Page

Youtube Channel


শিক্ষা জীবন:


  • প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
  • পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
  • পরীক্ষার ফলাফল:
    • PSC: ২০১৬
    • JSC: ২০১৯
    • দাখিল: ২০২২
    • আলিম: ২০২৪

বর্তমান পড়াশোনা:

  • ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
  • অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।

পারিবারিক পরিচয়:

  • পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
  • মাতা: রোকেয়া বেগম
  • ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
    1. মরিয়ম বেগম লাভলী
    2. ওমর ফারুক সোহেল মজুমদার
    3. জান্নাতুল ফেরদৌস
    4. শিউলি
    5. শেফালী
    6. মাইমুনা আক্তার বকুল
    7. ইউসুফ হোসেন মজুমদার
    8. ইসমাঈল মজুমদার

পেশাগত জীবন:

  • তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার
  • পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।

সাহিত্য ও লেখালেখি:

  • তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
  • তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
    1. "আমারে দেখায়া লাভ নেই"
    2. "প্রিয়"
    3. "বড্ড ইচ্ছে করে"
    4. "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
    5. "বৃষ্টি বিলাস"
    6. দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
    7. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান

তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:

  • তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"
  • সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
  • তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।

সংক্ষেপে ইসমাঈল মজুমদার:

✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী

Skip to toolbar