Profile Photo

রানা আহাম্মেদ (নীল)Offline

  • Rana-Fiverr
  • অপূর্ণ শুধু তাড়িয়ে বেড়ায় ”

    মানুষের জীবনটা যেন এক নিরন্তর তৃষ্ণার যাত্রা।
    ছোট ছোট ইচ্ছেগুলো, অনেকগুলো “হয়নি”, “পারিনি”, “যদি হতো” সব মিলিয়ে একরাশ অসম্পূর্ণতা।
    কেউ চায় ভালোবাসা, কেউ খ্যাতি, কেউ নিরাপত্তা,
    কেউ কেবল একটু শান্তির ঘুম।
    কিন্তু পাওয়া আর চাওয়ার মাঝে যে ফাঁকিটুকু,
    ঠিক সেইখানেই মানুষ বাঁচে।

    শৈশবে খেলনা চাই, কৈশোরে স্বপ্ন, যৌবনে ভালোবাসা, পরিণত বয়সে সাফল্য প্রতিটি সময় এক নতুন তৃষ্ণা উপহার দেয়। আর যখন একটাকে পূরণ করি,
    তখন আরেকটা মাথা তোলে।
    মানুষ ভাবে সে যখন চাকরি পাবে, তখন শান্তি আসবে। চাকরি পেলে ভাবে, আরেকটু ভালো হলে ভালো হতো। ভালো চাকরি এলে ভাবে,
    জীবনে এখন ভালোবাসা দরকার।
    এভাবেই, তৃষ্ণা বদলায়, রূপ নেয় কিন্তু কখনো শেষ হয় না।

    এই অপূর্ণতাগুলোকে আমরা ভয় পাই, লুকাই, অবহেলা করি। কিন্তু আসলে, এগুলোই তো আমাদের চলার কারণ। তৃষ্ণাহীন জীবন মানেই থেমে যাওয়া।
    অপূর্ণতাই মানুষকে খুঁজতে শেখায় নিজেকে,
    অন্যকে, অর্থকে।
    জীবনের আসল সৌন্দর্যটা এই না-পাওয়া জিনিসগুলোর ভেতরেই লুকিয়ে আছে।

    শেষ পর্যন্ত, কেউ পুরোপুরি তৃপ্ত হয় না।
    জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও মানুষ ভাবে, “আরো কিছু বাকি ছিল বোধহয়…”
    আর ঠিক এই ভাবনাটাই প্রমাণ করে
    মানুষের জীবন আসলে একগাদা ক্ষুদ্র ক্ষুদ্র অপূর্ণ তৃষ্ণারই সমষ্টি।

    লেখা : রানা আহাম্মেদ (নীল)

    4
    8 Comments
Skip to toolbar