-
আবার গজাবে এ বাংলায়
— শরীফ এমদাদ হোসেনএইভাবে শকুনেরা ঠুকরে ঠুকরে খাবে আমাদের?
আমাদের সমস্ত আকাঙ্ক্ষাগুলি মাটি দিয়ে
আমাদের সমস্ত অর্জন ও প্রাপ্তিগুলি জলাঞ্জলি দিয়ে
দাঁড়িয়ে থাকবে শিখণ্ডীর মতো?
এ কেমন ধর্মহীন, কর্মহীন, নির্বিকার যাত্রা আমাদের?আমরা কি হতাশায় আছি, নাকি বিষাদের নদী বেয়ে সাহসের দিকে বাড়াচ্ছি হাত?
মনে রাখা নিশ্চয়ই প্রয়োজন, আমাদের স্বপ্নময় আন্দোলন বারবার বুটে ও বুলেটে, আপোসে ও ষড়যন্ত্রে হয়েছিল কুপোকাত—পাখিরাও আকাশে ওড়ে গন্তব্যে দিকভ্রান্ত না হয়ে
সমুদ্র পাড়ির নাবিক তোলে হাতের জিপিএস, পুরোনো দিকচিহ্নের কম্পাস
আমাদেরও লক্ষ্য, উদ্দেশ্য ছিল জানি
অথচ এ কোন ম্যাটিকুলাস প্লান? কেবল ধ্বংসের চিহ্ন নিয়ে দিচ্ছে মহাকাশ পাড়ি!হয়তো ভেবেছে ওরা— শাহেদ, সিজ্জিল, খাইবার শেকান যেভাবে ভাঙছে ইসরায়েলি দরদালান
তৈরী করছে মরুভূমি
সেভাবেই গুড়িয়ে দেবে শতাব্দী প্রাচীন স্মৃতি
হক ভাষানী সোহরাওয়ার্দী মুজিব দানেশ সামসুল হক মুছে যাবে হৃদয়ের থেকে
তা কি কখনো হয়?
এই বাংলার কোটি কোটি মানুষ ভোলেনি নিশ্চয়।মাটির গভীরে যার বিদ্ধ শেকড়, অগুনতি মানুষের দোয়া ভালোবাসা
কে পারে উপড়াতে তারে?
আবার গজাবে এ বাংলায় নবকিশোলয়
নবজাগরণের মঞ্চ কাঁপায়ে।
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com
