-
আশ্চর্য চেরাগ
– শরীফ এমদাদ হোসেনবাঙালি জাতির মনে ধরেছে কুষ্ঠরোগ
যা সারানোর সাধ্য আছে কি কারো?
না ঢাকা খুলনা চট্টগ্রাম
না অন্য কোনো শহর—
এমন কোনো হসপিটাল আছে কি
যেখানে বসে থাকে সামন্তলাল
আর অন্য কোনো ডার্মাটোলজিস্ট
ধুয়েমুছে করে দেবে সাফ
শুভ যাত্রার মলমে সেরে উঠবে বাংলাদেশ!যতটুকু জানি, মহাশূন্যে ওড়ে মিসাইল
লক্ষ্যবস্তুতে হানে আঘাত
কোনো কাক কোকিল নয়, কোনো অরণ্য নয়
চিনে চলে লোকালয়, দামী সব সম্পদ
চিনে চলে বানিজ্য রুট, ব্লাকের কারসাজি
দেশ বেচে পরিকল্পিত মোহরত
এ অন্যায়, চরম অন্যায় নয়?বাঙালি জাতির মনে ধরেছে কুষ্ঠরোগ
এমন কোন হসপিটাল আছে কি
যেখানে কুষ্ঠ ভালো হয়
চাঁদের মতো ফর্সা করে মন, রোদের মতো চোখ
যেখানে শেখানো হয়
দেশপ্রেম, নাম ধাম পিতৃপরিচয়
যেখানে দেখানো হয়
৩০ লক্ষ জীবনের বিনিময়ে
অর্জিত বাংলায়
শকুনেরা মচ্ছব করে, তাণ্ডব করে পাকি প্রেমেবাঙালি জাতির মনে ধরেছে কুষ্ঠরোগ
কাউকে গেঁথে রাখে না মনে
চিনেও চিনে না
পরদেশী প্রসাধনে বড্ড তুষ্ট জাতি
পরের প্রেসক্রিপশনে
সারমেয় সমানশুনে নাও কুষ্ঠের জাতি
তোমাদের শিরদাঁড়া সোজা করো
অলৌকিক ঠুমরী বাজবে না দেশে
কেউ এসে দেবে না তুলে
আশ্চর্য চেরাগ
তোমাকে জ্বালাতে হবে
তোমাকে পোড়াতে হবে কলুষিত মন
ফিরতে হবে পিতৃপরিচয়ে।
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com

