Profile Photo

মাহমুদুল হাসানOffline

  • Hasan-Mahamud
  • Profile picture of মাহমুদুল হাসান

    মাহমুদুল হাসান

    11 months, 3 weeks ago

    আমি দেখেছি স্বপ্নগুলো
    ঝরে পড়ে মৌন বিকেলে,
    দিগন্তজুড়ে কুয়াশা নামে
    ভাঙা মন চুপ করে চলে।

    শুকনো পাতার মর্মরে বাজে
    অচেনা এক ব্যথার গান,
    হারিয়ে যাওয়া প্রতিটা চাওয়া
    রেখে যায় নিঃশব্দ কান্নার দাগ।

    তবুও মন খোঁজে আশ্রয়,
    ভাঙা স্বপ্নেও চায় ঠাঁই—
    যতবার হারায়, ততবার জেগে
    বাঁচে সে নতুন এক প্রত্যাশায়।

    অনু কবিতা
    “ঝরা স্বপ্নের সুর”
    মাহমুদুল হাসান
    ২৫ জুন ২০২৫

    1
    2 Comments
    • স্বপ্নে বাচি, স্বপ্নেই সুখ। নতুন দিনের স্বপ্ন আর স্বপ্নভংগের বেদনা এই দুই নিয়েই আমাদের জীবন। চমৎকার একটা কবিতা। ছোট্ট কিন্তু পরিধি বিস্তৃত।

Skip to toolbar