-
চলন্ত ট্রেনের মতো জীবন
— জান্নাতুল ফেরদৌসী
===================================================================
জীবন যেনো একটা চলন্ত ট্রেন।
একটা নিরন্তর যাত্রা, যার শেষ গন্তব্য কেউ জানে না।
স্টেশন পেরিয়ে যায়, শহর পেরিয়ে যায়,
অচেনা মুখগুলো জানালার পাশে বসে হাসে, কাঁদে, নেমে যায়।কেউ চড়ে বসে একা, কেউ বা দল বেঁধে আসে—
কিন্তু কেউই থাকে না চিরকাল।
টিকিট কাটা থাকে সময়ের হাতে,
আর নিয়তি নিয়েছে দায়িত্ব—গার্ড হয়ে বাঁশি বাজানোর।এই ট্রেন থামে না কারো ইচ্ছায়।
চাইলে নামা যায় না, চাইলে ওঠা যায় না।
কোনো সময় মনে হয়—হঠাৎ থেমে যাক সব,
কিন্তু জানালা দিয়ে দেখা যায়—
উল্টো ঘুর্ণনের এক যন্ত্রণাময় দৃশ্য।চাওয়া-পাওয়ার ভেল্কি যেনো ছুটে চলা দৃশ্যাবলীর মতোই—
একবার এলো, এক পলক থাকলো, আবার চলে গেলো
দিগন্তের ওপারে হারিয়ে।কোনো স্টেশন কিছু রেখে যায় না,
শুধু স্মৃতির ধোঁয়া, ক্লান্তির গন্ধ,
আর কাঁচের জানালায় জমে থাকা শ্বাস।জীবনের ট্রেন ফিরে যায় না ফেলে আসা পথে—
যদিও হৃদয় মাঝে মাঝে চায়
একবার, অন্তত একবার,
ফিরে তাকাতে সেই প্রথম স্টেশনের দিকে,
যেখানে শুরু হয়েছিল স্বপ্নের যাত্রা।2 Comments
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t


ট্রেনের রূপকে মানবজীবন, চমৎকার ভাবনা। চমৎকার কবিতা।