-
“জীবনের সাত চিত্র”
অনুকবিতা
মাহমুদুল হাসান১. জন্ম – “প্রথম আলো”
কান্নার মাঝে খোলে পাতা,
জীবন নামে এক ব্যাকরণ।
মায়ের চোখে ভোরের আলো,
স্বপ্ন গড়ে নতুন যতন।২. বাস্তবতা – “আয়না”
স্বপ্ন দেখে চোখ,
বাস্তব দেয় কঠিন শোক।
হাসির মুখোশের আড়ালে
চুপচাপ কাঁদে হৃদয়ের লোক।৩. জীবন – “চলতি পথ”
একটি পথ—কখনো রোদ,
কখনো কাঁটা, কখনো ছায়া।
তবুও থামে না কেউ,
চলার নামই তো জীবন আয়না।৪. স্বপ্ন – “অদেখা ডানা”
চুপিচুপি ডাকে পাখি,
রঙিন আশা গোপন রাখি।
ছুঁতে গেলে হারায় তারা,
তবু সেই স্বপ্নেই জীবন আঁকি।৫. জীবনের হতাশা – “অভ্যন্তরীণ শূন্যতা”
সব আছে তবু কিছু নেই,
হৃদয়ের খাঁচা বড্ড ফাঁকা।
হাসি থাকলেও গহীনে
নিঃশব্দে জমে যায় ব্যথা।৬. সফলতা – “উজ্জ্বল ক্ষণ”
ঘামে ভেজা ক্লান্ত কাঁধে,
শেষে এসে আলো বাঁধে।
একটুখানি জয়ী হাসি,
বলে উঠে—“এই তো সাধে!”৭. মৃত্যু – “শেষ পৃষ্ঠা”
সব পৃষ্ঠা পড়া শেষে,
একটুখানি নিঃশ্বাস চায়।
জীবনের বইটা বন্ধ হয়,
তবু গল্পটা থেকে যায়।5 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
MD. Feroze Mahmud
@md-ferozemahmud
Swapan Kumar
@swapankumar
সাব্বির হোসেন।
@shadowhunter3d
মোঃ শারুফ হুসাইন
@sharuf
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
অসীম রহমান
@ashim_rahman
উজ্জল রায়
@anthony6
ওমর ফারুক আশরাফী
@mdalauddin


জীবনের সাতটিস্তর সাতটি চমৎকার রূপকের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। চমৎকার