-
বুকের ভিতর
বুকের ভিতর কি সরস জমি,
থাকে কাদা, নরম মাটি জল?
নয়তো বুকের ভিতর কষ্ট বোনে?
শস্য ফলে, গাছ গাছালী হাত পা মেলে।
শুনি যে বুকের ভিতর ঝড়।
গাছ গুলো কি উপড়ে পড়ে?বুকের ভিতর কি আকাশ থাকে?
এমন আকাশ?
সাদা মেঘের শাড়ি, নীলের জমিন,
বুকের ভিতর কি তাঁরা জ্বলে?
গলগলিয়ে আলো গলে?
সেই আকাশে কি উল্কাপিণ্ড, উল্কা-ঝড় ,
আঘাত হানে?
বজ্রপাতে কি আলোর ঝিলিক চমকে উঠে?
নয়তো বুকের ভিতর যে আগুন লাগে।বুক টা নাকি হিম হয়ে যায়।
শুনি যে বুকের ভিতর হিমেল বরফ,
সেখানে কি শীত জমে?
তুষারঝড়, শীতের সকাল,
হিম বাতাসে কি জমাট বাধে?বুকের ভিতর কি
আষাঢ় মাস , বর্ষাকাল?
টাপুর টুপুর জল পড়ে?
ভিজে ভিজে জবজবে?
নয়তো বুকের ভিতর যে বন্যা হয়,
দু কুল ভাঙ্গে অল্প ঝড়ে।
বুক ডুবে যায় কিসের জলে?বুকের ভিতর কি শুস্ক জমি,
অনাবাদি, কাঠফাঁটা রোদ।
নয়তো বুকের ভিতর যে ফেটে পড়ে।
ক্ষেতের মতো জলের শোকে।বুকের ভিতর কি ফুলের বাগান?
বারোমাসি ফুল ফোটে?
ভালোবাসার অল্প ছিটায়,
বুকের ভিতর কেমন যেন উথলে ওঠে,
বুকের ভিতর কি আছে?
বুকের ভিতর সব আছে।2 Comments
Friends
Md-Nadiruzzaman
@md-nadiruzzaman
সাইফুন নেসা সীমা।
@mehermehershima
নাদিম হোসাইন
@nadim-hossain
shahriar-shafi
@shahriar-shafi
পি.কে. সরকার
@pksarker
Drako Shajib
@drako
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Anika
@anikaa
AdabenTatali
@adabentatali

ভালোবাসার অল্প ছিটায়,
বুকের ভিতর কেমন যেন উথলে ওঠে,……………………চমৎকার