Profile Photo

Jannatun NurOffline

  • Jannatun-Nur
  • Profile picture of Jannatun Nur

    Jannatun Nur

    11 months, 1 week ago

    বিরহী কৌকিল আজ দারুচিনি দ্বীপে।
    জান্নাতুন নূর সাহলা।

    বিরহী কৌকিল আজ দারুচিনি দ্বীপে
    বড্ড আনাড়ি, বড্ড বেদনায় সিক্ত নেত্রে,
    তাহারে মনে পরে, বড্ড রক্ত মাখা স্মৃতি।

    বিরহী কৌকিল আজ উদাসী বড্ড ফেরারী
    দারুচিনি দ্বীপে বাধবে ঘর একাকী,
    যে পথে নেই তোমার স্মৃতির পালকীর সারি।

    বিরহী কৌকিল আজ নক্ষত্র প্রেমী
    প্রেমের সম্ভার বুনো অর্কিড সারি,
    নেই তোমার হাতের গোলাপ ফেরারী।

    বিরহী কৌকিল আজ তোমাকে ভুলতে
    লিখে যায় কাব্যর ছন্দভেদী বিরহী,
    সে কেবলী তোমারেই ভাবে, তুমিময় তুমিহীন সে।

    বিরহী কৌকিল আজ কাঁদবে তারপর আবারো হাসবে
    দারুচিনির দ্বীপের, সাগরের ঢেউ যেন তার কথা কয়,
    নক্ষত্ররা বড্ড আঘাতকারী, বুনো অর্কিড নাকি গোলাপ?

    বিরহী কৌকিল আজ নক্ষত্রের প্রশ্নে দিশাহারা ছন্দাহারা কবি
    তাহারে লিখে যাব ভাবনার সব প্রেমে,প্রেমের মহাকাব্য,
    ইতিহাস সাক্ষী থাক আমি হারবো বারাংবার আমার প্রেম হারবেনা।

    বিরহী কৌকিল বড্ড উদাসী, বড্ড আনাড়ি, নিভৃতচারিনী
    দারুচিনি দ্বীপে তোমার প্রেমে রিক্ত এক কবি,
    আমার স্মৃতির পালকি দিয়ে নক্ষত্র হব তোমার বুকে।

    4
    4 Comments
    • চমৎকার একটা কবিতা। কিন্তু কৌকিল শব্দটি আমার জন্য একেবারেই নতুন। এ সম্পর্কে জানতে চাই।

      • আমি যতটুকু জানি: কৌকিল আসলে কোকিল পাখিরই অলঙ্কারধর্মী বা সাহিত্যিক রূপান্তর।
        🔸 কোকিল (Cuckoo) হল প্রমিত ও অভিধানস্বীকৃত বানান।
        🔸 কৌকিল শব্দটি মূলত কবিতায় বা অলঙ্কারিক ভাষায় ব্যবহৃত হয়, যেটি ধ্বনিগতভাবে কোমল ও ছন্দোময় শোনায়।
        📌 যেমন:
        প্রমিত: বসন্তকালে কোকিল ডাকে।
        অলঙ্কারধর্মী: বসন্তে কৌকিল যেন প্রেমের গান গায়।

    • দারুচিনি দ্বীপে বাধবে ঘর একাকী,

Skip to toolbar