-
প্রতীক্ষার আগুন
✍️ আলতাফ হোসেন উজ্জ্বলআমি এখনও অপেক্ষায় আছি,
নিঃশব্দে— নিঃশেষে—
ফিরে আসবে তুমি, এই আশায়
জ্বলছে হৃদয়, প্রতিটি নিশ্বাসে।প্রতি ঘণ্টায় পুড়ে যাই আমি,
প্রেমের আগুন, ছাই হয়ে পড়ে,
তবু মুছে না তোমার স্মৃতি,
শুধুই বাড়ে বিরহের ঘোরে।এ কি তবে ঘুরে বেড়ানোর সময়?
না কি প্রার্থনার আর্তনাদ?
সূর্য উঠবে কবে— কে জানে?
আমার দিন তো ফুরিয়ে গেল আজ।চোখে জমেছে মরিচিকা,
বয়সের ঘরে শেষ প্রহর বাজে—
তুমি কি শুনছো?
এই অন্তিম ডাক, ভালোবাসার মাঝেমাঝে।হৃদয় পুড়ে, প্রতীক্ষার ছায়ায়,
তোমার আকাঙ্ক্ষায় জ্বলে নিঃশেষ,
যাত্রাপথ দীর্ঘ, থেমে গেছে সময়,
কাছে আসে মৃত্যু, নিঃশব্দ প্রলাপ।তবু জিজ্ঞাসা করি—
হবে কি সাক্ষাৎ শেষ একবার?
কে দেবে আলিঙ্গন, প্রতীক্ষার পার?1 Comment
Friends
মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি)
@mohammedmizanurrahman
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
জাকির শামসুদ্দীন
@zakirshamsuddinzakir
Ashik Mokami
@ashikmokami
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
মোঃ রাকিমুন ইসলাম রাকিব
@rakimunislam
Rupantor Roy
@rupantorroy
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!