Profile Photo

Nahar moynaOffline

  • moyna
  • Profile picture of Nahar moyna

    Nahar moyna

    • 1 year, 3 months ago

    আমি হীন
    নাহার সুলতানা ময়না।
    আমি হীন প্রহর গুলো কতটা কাঁদাবে,
    সে হয়তো আজ জানি না তবে হা
    এটা ভুল ওটা করা ঠিক হয়নি
    বলে আমার উপর যে অর্পিত নেতিবাচক বাক্য
    উত্থাপন করা হয়েছিলো তার ঠিক অনুতাপ হবে।
    যে অনিহা গুলো পোষণ করে রাখা হয়েছে
    সেটাই একদিন প্রতি পৃষ্ঠা, উল্টে পাল্টে দাড়ি, কমা
    টেনে টেনে বিচরণ করবে নিখুঁত ভাবে
    সে আমি নিশ্চিত আমি বিহীন সেটাই হবে,
    সে স্পষ্ট অস্পষ্ট যাই হোক না কেন
    মরন ব্যধি কেও হার মানাবে।
    আজ যে পাশটায় আমি বেমানান
    সেই জায়গাটায় এক দিন শুন্যতায় হবে বিরাজ
    সেদিন রবো আমি হীন,
    আমার উপস্থিতি, আমার কথোপকথন
    আজ রস না জোগালে ও আমিহী একদিন
    বেদনার করুন সুর বেজে যাবে বাদ্যযন্ত্র বিহীন।
    আমার মনের বলা যে ভাষা আজ কালির আঁচড়ে
    পাতায় পাতায় নিপুণ ভাবে আঁকা
    আজ দৃষ্টি এড়িয়ে গেলেও আমি হীন
    প্রতিটি লাইন হবে মিশরের পিরামিড
    আমার অনুভূতি আমার ভালো লাগা মন্দ লাগা
    ইচ্ছা, অনিচ্ছা গুলো আমি হীন হবে
    তাজ মহলের খোদাইকৃত মুল্যবান পাথর।
    তখন থাকবো গোরস্তানের সমাধীতে
    মাটির অতলে তলিয়ে যাবে আমার নিথর দেহ,
    রাহাজানি, চীৎকার করুণ আর্তনাদ
    শুনার থাকবেনা কেহ।

    4
    4 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 13 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • চমৎকার লেখা

Skip to toolbar