Profile Photo

Nahar moynaOffline

  • moyna
  • Profile picture of Nahar moyna

    Nahar moyna

    • 1 year, 3 months ago

    হৃদয় হীন
    নাহার সুলতানা ময়না
    তোমার ভালোবাসা একটা দুর্বোধ্য দুঃস্বপ্ন
    তোমার ঐ পোশাক ঢাকা দেহের নীচে
    হৃদয় নেই আছে কেবলি পাথরের স্তুপ,
    তোমার দেহে, তোমার চোখে
    প্রচন্ড খোদা প্রচন্ড লোভ।
    অন্ধ বিশ্বাসে আমি বুঝতে পারিনি
    এই নাও আজ বুকের বুতাম খুলে দিলাম
    তীব্র ঘৃনায় ভরে দাও আমার সর্বাঙ্গ।
    এই নাও ললাট এগিয়ে দিলাম
    তোমার ঐ পিপাসিত অধরের তুলিতে
    একে দাও কলঙ্কের আল্পনা।
    এই নাও বক্ষ ছিড়ে ফেলো হৃদয়
    সঞ্চার করো ভালোবাসা,
    এই নাও নগ্ন দেহ উপভোগ করো
    মিঠাও লালসা।
    এই নাও একটি সজীব জীবন
    লুণ্ঠিত করো গ্রাস করো
    তোমার বিপুল ঘৃণার আগুনে
    আমি ভস্ম হয়ে যাচ্ছি।
    আর কি চাও?
    বিরহের তীব্র শোকে আমি কাতর
    জীবনে প্রতিটি মুহুর্তে পেতাত্তা ডাকছে
    রক্ত চাই রক্ত চাই।

    4
    2 Comments
    • অগ্নিগোলকের মতো ঘৃণার লেলিহান শিখা টের পাওয়া গেলো

    • বিরহের তীব্র শোকে আমি কাতর
      জীবনে প্রতিটি মুহুর্তে পেতাত্তা ডাকছে
      রক্ত চাই রক্ত চাই।

Skip to toolbar