Profile Photo

রাহেনা বেগমOffline

  • Rahena-Begum
  • Profile picture of রাহেনা বেগম

    রাহেনা বেগম

    11 months, 1 week ago

    আচ্ছা, আপনারা কি আমাকে সাহায্য করতে পারেন?
    আমি জানতে চাই- বাংলাদেশ এ কি এমন কোন গ্রাম আছে, যেখানে ইলেক্ট্রিসিটি নেই , ইন্টারনেট সংযোগ নেই, যাতায়াত ব্যবস্থা বলতে গরুর গাড়ি , ঘোড়া গাড়ি বা নৌকা চলাচল করে?
    আমি একটা “ডেস্টিনেশন বিয়ে” এর প্ল্যান করতে চাই।ইন শা আল্লাহ যেটি আজ থেকে দশ বছর পরে হবে।
    পাত্র-পাত্রী কে?
    আরে আমার বড় পুত্র হলো পাত্র আর পাত্রী অজ্ঞাত।
    আমি হয়তো সেই সময়ে থাকবো না, তাতে কি?
    পাত্রের ফুফু,চাচী, মামী,খালারাতো থাকবে।তাদের দায়িত্ব হলো, পাত্রের আম্মুর প্ল্যানকে বাস্তবায়ন করা।
    গায়ে হলুদসহ পুরো আয়োজন।
    বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়ার জন্য দায়িত্ব দিলাম আপনাদেরকে।
    আপনারা যতক্ষণ খোঁজ পাচ্ছেন না , ততক্ষণে আমি কল্পনায় প্ল্যান টা করে ফেলি।

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎏
    কাল্পনিক ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান – চান্দের চরে বিয়ে

    📍স্থান: চান্দের চর, একটি নির্জন দ্বীপ

    🛶 যাতায়াত: ছোট নৌকা, ডিঙ্গি বা বাঁশের ভেলা

    🔌 সুবিধা: নেই বিদ্যুৎ, নেই ইন্টারনেট, মোবাইল সিগন্যালও আসে না।

    🎵 পরিবেশ: গ্রামের মাঝি ভাই, কৃষক , গাড়িয়াল ভাইদের মুখে থাকে গান।আর সাথে থাকছে ঢেউয়ের শব্দ, পাখির ডাক, রাতে ঝিঁঝিঁ পোকা।

    🟡 ১ম দিন:
    আগমন ও গায়ে হলুদ

    ⛵ অতিথি আগমন
    • ঢাকা থেকে একটি বড় নৌকায় বর-কনের আত্মীয়রা যাত্রা শুরু করবে।
    ড্রেসকোড
    • সবাই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পোশাক , যেমন -পাঞ্জাবি- লুঙ্গী , শাড়ি( বাংলা করে পরে আসবে),গায়ে লাল-হলুদ গামছা।

    🌼 গায়ে হলুদ আয়োজন
    • খোলা মাঠে, বিভিন্ন গাছের পাতায় সাজানো প্যান্ডেল
    • বসার জন্য পাতা থাকবে হাতে বোনা পাটি, কলাগাছ দিয়ে গেট, হলুদ গা্ঁদা ফুলের মালা
    • কলা পাতার থালায় হলুদ বাটা মেহেদী বাটা। খাওয়ার জন্য থাকবে দই – খই, মিষ্টি, চিড়া-মুড়ি আর নানা রকমের পিঠা পুলি
    • লাল কাঁসার একটা বড় থালায় থাকবে পান-সুপারি, হুক্কা
    • গান: ঢোল আর খঞ্জনির তালে গ্রামের মহিলাদের কণ্ঠে থাকবে- হলদি বাটো, মেন্দি বাটা এবং লিলাবালি গান

    🔥 রাতের খাবার

    • মাটির চুলায় , মাটির হাঁড়িতে রান্না করা খিচুড়ি, হাঁসের মাংস, বেগুন ভাজি, নানা পদের আচার
    • মাটির হাঁড়িতে দই ও রসগোল্লা, মন্ডা মিঠাই

    🔴 ২য় দিন: বিয়ে

    💒 বিয়ের মঞ্চ
    • নদীর পাড়ে প্যান্ডেল, পেছনে দূর্বল সূর্য ( কারণ বিয়েটা হবে শীত কালে)
    • বিয়ের আসর মেঝেতে, লাল-সাদা শাড়ি ও গামছা দিয়ে সাজানো
    • পাত্র-পাত্রীর গলায় গাঁদা ফুলের মালা
    • স্থানীয় মৌলভী বিয়ে পড়াবেন
    . মাইকে বাজবে মালকা বানুর দেশেরে বিয়ার বাদ্য আলা বাজেরে, মনু মিয়ার দেশে রে বিয়ার বাদ্য আলা বাজেরে

    🎶 সন্ধ্যার আয়োজন
    • নদীর পাড়ে “আলপনা দিয়ে সাজানো
    • গল্পের আসর
    • মালা শাড়ি , তিব্বত স্নো দিয়ে কনেকে সাজানো হবে—চুলে ফুল, হাতে আলতা

    🟢 ৩য় দিন: বৌভাত ও বিদায়

    🍲 গ্রামীণ ভোজ
    • খাওয়ার আয়োজন খোলা মাঠে—কলাপাতায় পরিবেশন
    • খাবার: সাদা ভাত, ইলিশ মাছ ভাজা, পেঁপে ভর্তা, মুগ ডাল, পায়েশ, দই

    🎁 উপহার ও স্মৃতি

    • অতিথিদের দেওয়া হবে হাতে বানানো পাটি, মাটির হাঁড়ি , ইত্যাদি উপহার
    • বিদায়ের আগে বর-কনে নৌকায় উঠে চর ঘুরে দেখে, বিদায় নিবে “চান্দের চর” থেকে

    📝 বিশেষ বৈশিষ্ট্য:
    • ইলেক্ট্রিসিটি নেই, তাই হারিকেন, হ্যাজাকের আলোতেই সব আয়োজন
    • কেউ মোবাইল বা ক্যামেরা নিয়ে আসতে পারবে না তাই, ছবি তোলার কোন অপশন নেই।সবাই মনের মাঝে ই বিয়ের স্মৃতি নিয়ে ফিরবেন। সিনেমাটোগ্রাফি করার টাকা ও সময় দুই ই বাঁচবে। সবাই ঢাকায় ফিরে এই বিয়ের গল্প করবে।পুত্র তার পুত্রকে এই বিয়ের গল্প শোনাবে, কিন্তু ছবি নাই জন্য তার পুত্র বলতে পারবেনা – তোমাদের বিয়েতে আমাকে নিয়ে যাও নাই কেন? ভ্যা ভ্যা😜
    • অতিথিদের ফোন দূরে রেখে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর সুযোগ

    🛶 আমন্ত্রণ

    সুন্দর সম্পর্কের বাঁধনে
    গ্রামীণ সৌন্দর্যের ছোঁয়ায়
    আপনাকে জানাই সাদর নিমন্ত্রণ

    বর: রেহান মল্লিক

    বউ:….

    📍 স্থান: চান্দের চর, ধলেশ্বরী নদীর পাড়
    📅 তারিখ:…. বঙ্গাব্দ | ১৪ ডিসেম্বর ২০৩৫
    🕒 সময়: বিকাল ৩টা থেকে চাঁদ ওঠা পর্যন্ত

    বিশেষ অনুরোধ:
    ফোন, ইন্টারনেট নয় –
    এই দিনটি কাটুক নদীর ঢেউ আর মানুষের হাসিতে 💛
    আপনার উপস্থিতিই আমাদের কাম্য/আনন্দ।

    AI কে দিয়ে ছবিও বানিয়েছি। দেখুন তো রেহানের মতো লাগে কি না?
    বিঃদ্রঃ আপনারা নিশ্চয় ভাবছেন আমার…. খারাপ হয়ে গেছে।
    আরে নাহ, এতদিন অন্যের ছেলে/ মেয়ের বিয়ের আইডিয়া মাথায় নিয়ে ঘুরেছি। ফলাফল বিগ জিরো।
    তাই এখন থেকে শুধু নিজ পুত্রের বিয়ের নানা রকম আইডিয়া বের করবো। সেই সময়ে তো আর থাকবো না, তাই প্ল্যানগুলো লেখে রাখছি।
    পুত্র আমার সাথে ফেসবুকে নেই, এটা কোন সমস্যাই না। কারণ আমার ফোনটা বারোয়ারী। যার ইচ্ছে সেই নেয়, শুধু নেয় না! আমার ফেসবুকে ঢুকে আমার বন্ধুদের পোস্টে হ্য হা দেয়। তিন পুত্রই এই কাজ করে।
    শুভ রাত্রি
    ১৫/০৭/২০২৫

    4
    5 Comments
Skip to toolbar