Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    10 months, 3 weeks ago

    অনুগল্প: “প্রতিচ্ছবি”
    (জে,এফ,)

    রাহাত ছিলো এক নিঃসঙ্গ মানুষ। খুব সাধারণ জীবন, তবে নিজের আত্মমর্যাদা নিয়ে বাঁচতে ভালোবাসতো। সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় না হলেও, মাঝে মাঝে সে দেখতো—লাইক, কমেন্ট আর চমকপ্রদ পোস্টে ভরে আছে মানুষের দেয়াল।

    একদিন বন্ধুরা বলল,
    — “তুই কেমন মানুষ! নিজের সুখ-দুঃখ কিছুই শেয়ার করিস না! সব লুকিয়ে রাখিস?”

    রাহাত হেসে বলল,
    — “সবার সামনে নিজের কষ্ট বা আনন্দ দেখানো মানে তো নিজেকে প্রকাশ্যে বিবস্ত্র করা, না?”

    তবু একদিন সে সিদ্ধান্ত নিল—বন্ধুদের দেখানোর জন্য একটা পোস্ট দেবে।
    পোস্ট দিলো: “জীবনটা একাকী, কেউ বুঝে না। সবাই সার্থপর।”

    অল্প সময়েই লাইক আর কমেন্টে ভরে উঠলো। কেউ দুঃখ করলো, কেউ বলল “স্টে স্ট্রং ভাই”, কেউ আবার মজা করলো “নাটক বন্ধ কর” বলে।

    রাহাত তখন বুঝলো, এই সমাজ আসলে নিজের প্রয়োজনেই আগ্রহী—কারও যন্ত্রণা বা বাস্তবতা তাদের স্পর্শ করে না।

    সে পোস্ট মুছে দিলো। নিজেকে আবার গুটিয়ে নিলো, কিন্তু এবার অহংকার থেকে নয়—সম্মানের জায়গা থেকে।

    **শেষে সে লিখে রাখলো নিজের ডায়েরিতে:
    “বিনা প্রয়োজনেই সমাজকে নিজের যন্ত্রণা দেখানো মানে নিজের প্রতিচ্ছবিকে সস্তায় বিক্রি করে দেওয়া। সম্মান বাঁচিয়ে রাখা, নীরব থাকাটাই বড় বুদ্ধিমানের কাজ।”

    5
    3 Comments
    • যথার্থ উপলব্ধি

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar