-
সসীম নগরের কবিতার পঙক্তি
✍️ আলতাফ হোসেন উজ্জ্বলআমিও যেতে চাই —
তোমার সমুদ্রের সেই নীরব প্রান্তরে,
যেখানে সময় একদিন
ঘড়ির কাঁটায় বর্ম জড়াতো,
আর ভালোবাসা ছিলো—
একটি কিশোরী গল্পের মতো চিরন্তন।আমার হৃদয়ের নীল আঙিনায়
উচ্ছ্বাস নেচেছিলো ঝর্ণার মতো,
নিসর্গের ছোঁয়ায়
ঠোঁটে, চোখে, মুখে ছড়িয়ে ছিলো
প্রথম প্রেমের অক্ষয় আলো।সেই মুহূর্তে পৃথিবীর ভূত্বকও
হয়তো বেশি ঘন ছিলো অনুভবে,
মহাসাগরের কোল ঘেঁষে
আমরা গড়েছিলাম এক অলিখিত প্রাসাদ—
ভালোবাসার ইট-পাথরে।তোমার নামে আমার ডাকপত্র
থেমেছিল অন্নপূর্ণার জলধারায়,
তোমার হৃদয়ের বিশ্ববিদ্যালয়ে
আমি ছিলাম স্নাতক—
প্রেমতত্ত্বের এক অনন্ত শিষ্য।সকাল, দুপুর, সন্ধ্যা, গভীর রাত—
তোমার ফেলে যাওয়া বকুল কিংবা বেলী
আমার চুলে আজো সুগন্ধ ছড়ায়
মেঘে ঢাকা তারার ব্যঞ্জনায়।কুয়াশার বুকে শিশিরের নরম চুম্বনে
তোমার ছোঁয়া খুঁজে পাই—
যা কখনোই ধরা যায় না,
তবু থেকে যায় নীলসাগরের শান্তি সমীকরণে।আমি অসীম হতে চেয়েছিলাম—
তোমার সসীমতার ভিতরে!
আমি হয়তো উল্কার মতোই ঝরে পড়েছি,
তবু রয়ে গেছি—
তোমার সসীম নগরের
কবিতার এক অবিনাশী পঙক্তি।1 Comment
Friends
মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি)
@mohammedmizanurrahman
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
জাকির শামসুদ্দীন
@zakirshamsuddinzakir
Ashik Mokami
@ashikmokami
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
মোঃ রাকিমুন ইসলাম রাকিব
@rakimunislam
Rupantor Roy
@rupantorroy
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta

তোমার সসীম নগরের
কবিতার এক অবিনাশী পঙক্তি।……………………… সত্যিকারের প্রেম অবিনাশীই হয়। অসাধারন পংক্তিমালা।