-
কবিতা: দুঃখের দিগন্তে আগুনের রেখা
✍️ ইসমাঈল মজুমদারনিস্তব্ধ দুপুরে হঠাৎ নেমে এলো বিষণ্ণ বিকাল,
একটি বিমান ভেঙে দিল শত স্বপ্নের দ্বার।
আকাশের বুকে রক্তলেখা, মাটিতে দগ্ধ কান্না,
জীবন জেগে উঠলো এক অসহনীয় যন্ত্রণায় খাঁনা।বই খোলা ছিল, চোখে ছিল আকাশ ছোঁয়ার বাসনা,
এক মুহূর্তেই নিভে গেল শত প্রাণের আলোক-আলোচনা।
শিক্ষার চত্বরে আগুনের নৃত্য, শিস বাজায় মৃত্যুর ঢেউ,
জ্বলন্ত শ্রাবণে ভেসে যায় ছেলেমেয়ের খেলা, শব্দ নেই আর কেউ।হায়! কেমন করিয়া বলি এই শোকের ভাষ্য?
যে কান্না থেমে আসে না, যে আর্তনাদ নিঃশেষ কাঁপায় দশদিশা।
আমরা ভাষা হারাই, আমরা বাক্য হারাই,
তবুও কলম তুলে বুকের ভেতর এক জ্বালা জ্বালাই।আহত নয় শুধু দেহ, আহত সমগ্র জাতির অন্তর,
শিশুর স্বপ্ন, মাতার বুকে দগ্ধ চুম্বনের প্রতিচ্ছবি জ্বর।
একেকটি মুখ ছিল যেমন আশাব্যঞ্জক, হাস্যোজ্জ্বল,
আজ তারা নিথর, আগুনে পুড়ে মৌন হয়ে গেল চিরতর।হে মহাশক্তির মালিক! দয়া করো তুমি,
এই দুঃখ সাগরে একটু শান্তির বাতাস দাও, শুনো জাতির কাতর হুমি।
শহীদদের করো তুমি জান্নাতের পাখি,
আহত হৃদয়গুলোতে নিঃশ্বাস দাও, ভালোবাসার আঁচি।আমরা দুঃখিত, আমরা শোকাভিভূত,
কিন্তু ভুলব না কখনো সেই নিঃশেষ প্রতিটা মুহূর্ত।
যতদিন আকাশে উড়বে কোনো পাখি,
ততদিন মনে থাকবে আজকের এই শোকের সাক্ষী।1 Comment
ঢাল নেই, তলোয়ার নেই,
নেই মোর গায়ে বল।
নারায়ে তাকবীরের কর্মী আমি,
এটুকুই মোর সম্বল।
Ismail Mozumdar

Ismail Hossain Mozumdar
- ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়
পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম
Visite Facebook Profile: Click Hear
আমার কবিতা শুনুন।
Page
Youtube Channel
শিক্ষা জীবন:
- প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
- পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
- পরীক্ষার ফলাফল:
- PSC: ২০১৬
- JSC: ২০১৯
- দাখিল: ২০২২
- আলিম: ২০২৪
বর্তমান পড়াশোনা:
- ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
- অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।
পারিবারিক পরিচয়:
- পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
- মাতা: রোকেয়া বেগম
- ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
- মরিয়ম বেগম লাভলী
- ওমর ফারুক সোহেল মজুমদার
- জান্নাতুল ফেরদৌস
- শিউলি
- শেফালী
- মাইমুনা আক্তার বকুল
- ইউসুফ হোসেন মজুমদার
- ইসমাঈল মজুমদার
পেশাগত জীবন:
- তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার।
- পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।
সাহিত্য ও লেখালেখি:
- তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
- তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
- "আমারে দেখায়া লাভ নেই"
- "প্রিয়"
- "বড্ড ইচ্ছে করে"
- "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
- "বৃষ্টি বিলাস"
- দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান
তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:
- তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"।
- সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
- তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।
সংক্ষেপে ইসমাঈল মজুমদার:
✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী
Friends
Mina Bulbul Hossain
@minabulbulhossain
কাজী আনিসুল হক
@kajeanisulhaque
VURAR ALO
@vuraralo
মেহেদী হাসান
@saimul
Abdul Hannan
@abdulhannan
Kazee Hosneara Begum
@kazeearenu
Ekhlas Ekhlas
@ekhlasekhlas
আরশিয়া কায়া
@arshiyakaye
রাতিন আহমেদ
@ratin2190


কাল থেকে কোনভাবেই স্বাভাবিক হতে পারছি না। আহারে, বাচ্চাগুলো না জানি কত কস্ট পেয়েছে, পাচ্ছে। হে পরম করুনাময়, বাচ্চাগুলোকে রহম কর। পরিবারগুলোকে এই শোক সইবার শক্তি দাও।