Profile Photo

নাহিদ হাসান নয়নOffline

  • Nahid-Hasan-Noyon
  • অবাক আকাশ, জ্বলন্ত শরীর

    আকাশ নামলো আগুনের ছায়ায়,
    নিচে ছটফট করে একটি ছোট্ট বুক।
    ‘মা’ বলে ডাকে—গলা পুড়ে যায়,
    ধোঁয়ার ভেতরেও খোঁজে একটুখানি সুখ।

    জিহ্বায় লেগে পুড়ে যায় নাম,
    ‘আম্মু’—শুধু একবার বলতে চেয়েছিল।
    চোখে তখনো স্বপ্ন জ্বলছিল,
    আর আকাশ?
    সে শুধু তাকিয়ে ছিল—
    অসহায়, নির্বাক,
    অপরা‌ধীর মতো।

    1
    1 Comment
    • সে শুধু তাকিয়ে ছিল—
      অসহায়, নির্বাক,
      অপরা‌ধীর মতো।……………… এই অবস্থা আমাদের সবার।

Skip to toolbar