-
গল্প: ”সময় অপেক্ষা করে না”
(জেএফ)একটি ছোট শহরে এক যুবক ছিল , নাম তার তাওহীদ। বই পড়া, ঘুরে বেড়ানো, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া—এই ছিল তার দিনের রুটিন। মা বলতেন, “সময় গেলে সাধন হবে না বাবা, কিছু একটা শুরু কর।” কিন্তু তাওহীদ ভাবত, “সময় তো অনেক আছে। এখন না হয় একটু আরাম করি।”
দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়। একদিন তাওহীদের এক ঘনিষ্ঠ বন্ধু নাসির, যাকে তাওহীদ মাঝেমধ্যেই গুরুত্ব দিত না, সে একটি বড় কোম্পানির চাকরি পেয়ে বিদেশ চলে যায়। তাওহীদের চোখ কপালে উঠে যায়। সে ভাবে, “আরে, নাসির তো আমার চেয়েও কম মেধাবী ছিল! সে পারল, আমি পারলাম না কেন?”
তাওহীদ তখন পড়াশোনায় মন দিল, একের পর এক কোর্সে ভর্তি হলো, সময়কে ধরতে চাইল। কিন্তু ততদিনে বয়স পেরিয়েছে ৩০, পরিবারের চাহিদা বেড়েছে, প্রতিযোগিতার বাজার আরও কঠিন হয়েছে। যে জায়গায় এক সময় প্রস্তুতি নিতে পারত আরাম করে, এখন সেখানে সময়ই যেন তার সবচেয়ে বড় শত্রু।
এক রাতে ছাদে বসে একা একা আকাশের তারা গোনে তাওহীদ। চোখে পানি চলে আসে। মনে পড়ে মায়ের সেই কথা—
“সময় চলে সময়ের নিয়মে। কোনো কিছুই কোনো কিছুর জন্য থেমে থাকেনা।”তাওহীদ আজ একজন গ্যারেজের হিসাবরক্ষক। জীবন থেমে থাকেনি, কিন্তু তার স্বপ্ন থেমে গেছে সময়ের পেছনে ছুটতে ছুটতে। সে এখন ছোট ভাইদের বোঝায়,
“সময় সবচেয়ে বড় সম্পদ। একবার চলে গেলে তা আর ফিরে আসেনা। আজ যে কাজটা করণীয়, তা আগামীকালের জন্য ফেলে রেখো না।”বাস্তবতা:
🕰️“ভবিষ্যৎ সেই গাছ, যার বীজ তুমি আজ বপন করো। সময় অপেক্ষা করে না—তাই করণীয় কাজ আজই শুরু করো।”🌱2 Comments
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
তাহমিনা মোরশেদ
@rbtm796923t

“সময় চলে সময়ের নিয়মে। কোনো কিছুই কোনো কিছুর জন্য থেমে থাকেনা।”