Profile Photo

রাহেনা বেগমOffline

  • Rahena-Begum
  • Profile picture of রাহেনা বেগম

    রাহেনা বেগম

    1 year, 1 month ago

    প্রিয় সোনামণিরা,

    কি দিয়ে শুরু করবো জানি না আমি।
    স্কুল ছুটির পরে অনেক অনেক কথার ঝুঁলি নিয়ে হয়তো তোমরা বাড়ি ফিরতে চেয়েছিলে।যে কথাগুলো আর কোন দিনও শোনা হবে না, তোমাদের আব্বু -আম্মুর।
    তোমাদের অনেক অনেক বায়না, আবদার , অভিমানের কথা আর কখনো শুনতে পাবে না তাঁরা।
    তোমার ১৪ তম জন্মদিন এর দাওয়াত দিয়েছিলে হয়তো বন্ধুদের , সে দাওয়াতে আসতে হবে না আর কারো।
    আম্মু, আব্বুর খরচ হবে জন্য শেষ মুহুর্তেও বইয়ের ব্যাগটা সাথে করে নিয়ে এসেছিলে। সেই বই খাতার আর কোন প্রয়োজন হবে না বাবা।
    আমাদের ক্ষমা করে দিও তোমরা। দুই হাত তুলে তোমাদের কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি।
    অনেক সাধনা করে , আল্লাহর কাছে থেকে তোমাদেরকে আমরা পেয়েছিলাম। তোমরা ছিলে আল্লাহ আমানত।
    কিন্তু আমরা আল্লাহর আমানতের রক্ষা করতে পারি নাই।
    পারি নাই ঘরে, স্কুলে ,রাষ্ট্রে তোমাদের নিরাপত্তা দিতে।
    আমাদের ডানার তলে তোমাদের ঢেকে রেখেছিলাম। কিন্তু পেরেছি কি? না পারি নাই, চিলের মতো এসে ছো মেরে নিয়ে গেছে।সেটা বাড়িতেই হোক, রাস্তায় হোক কিংবা স্কুলে।
    ক্ষমা চাই তোমাদের কাছে। আমরাতো জানতাম এই সমাজের, এই দেশের পরিস্থিতি। তারপরও কেন মা হওয়ার আকুতি করেছিলাম সৃষ্টিকর্তার কাছে?
    জানতাম তো এইদেশে চিল, শকুন , হায়েনারা তৈরি হয়েই আছে আমাদের কলিজার টুকরোকে ছিঁড়ে কুরে খাবার জন্য।
    ক্ষমা করো না সোনামণিরা, সেই সকল মানুষরুপী অমানুষ দের, যারা তোমাদের জ্বলন্ত শরীরে পানি ঢালার বদলে ব্যবসার জন্য ভিডিও করছিলো। ক্ষমা করনো না সেই সকল মানুষরুপী অমানুষকে, যারা পানির দাম, রিক্সা ভাড়া বাড়িয়ে দিয়েছিলো। ক্ষমা করো না তাদের, যারা এম্বুলেন্স যাওয়ার জায়গা রাখে না রাস্তায়। ক্ষমা করো না তাদের যারা মানুষের জীবন নিয়ে ব্যবসা করে।
    সোনামণিরা আল্লাহর কাছে বিচার দিও তাদেরকে যেন কখনো ই ক্ষমা করা না হয়, যারা তোমাদের মৃত্যুকে নিয়ে ব্যবসা/ রাজনীতি করে।
    আর আল্লাহকে বলে দিও যতদিন পর্যন্ত আমরা তাঁর আমানতকে নিরাপত্তা দিতে না পারি, ততদিন পর্যন্ত যেন আর কোন সন্তান কোন মায়ের গর্ভে এই দেশের মাটিতে না জন্মায়।
    সোনামণিরা, এই বাংলাদেশ এর কোন মা-বাবাই ২১শে জুলাই এর পর থেকে ভালো নেই।সকল মা-বাবারা তোমাদের জন্য দুই হাত তুলে দোয়া করছে।তোমাদের বন্ধুরা যারা হাসপাতালে যন্ত্রণা ভোগ করছে, তাদের জন্য সবাই আল্লাহর দরবারে দোয়া করছে। এমন অবস্থায় কি ভালো থাকা যায়?
    তোমাদের শরীরের মিষ্টি সৌরভে যাদের দিন শুরু হতো , আজ সেই শরীরের পোড়া গন্ধ যে আমাদেরকে মরার আগেই মেরে ফেলেছে।
    আমরা কেউ ভালো নেই সোনামণিরা, কেউ না।
    ওপারে আল্লাহর বাগানের মেহমান হয়ে ভালো থাকো তোমরা।
    আবার যদি এই পৃথিবীতে জন্ম নিয়ে আসো তবে অন্য কোন দেশে নেক হায়াত নিয়ে এসো।

    তোমাদের অভাগী মা।

    3
    2 Comments
    • সমাজ মাধ্যমে স্ক্রল করতে গিয়ে যতবার মাইলস্টোন স্কুলের খবরগুলো আসছে, মনটা বিষাদে ভরে যাচ্ছে। বাচ্চাগুলোর যায়গায় বারবার নিজের সন্তানের মুখ ভেসে উঠছে। রাত্রে ঠিকমতো ঘুমাতে পারছি না, খেতে ভালো লাগে না। আমারই যদি এই অবস্থা হয়, তাহলে সন্তানহারা বাবা-মায়েদের কি অবস্থা, কল্পনাই করতে পারি না। পরম করুনাময়, আমাদের মাফ করো, শোক সইবার শক্তি দাও।

Friends

Profile Photo
naznin shamim
@nazninshamim
Profile Photo
Md Mofiz
@mdmofiz
Profile Photo
MAHMUD HAYAT
@mahmudhayat
Profile Photo
wajibad
@wajibad
Profile Photo
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Profile Photo
মেঘ
@megh
Skip to toolbar