Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    10 months, 2 weeks ago

    *মানুষ*
    – জে,এফ,

    মানুষ যদি মানুষ হতো,
    মনের কথা মন বুঝতো,
    পাশের পাশে হাত রাখত,
    অন্য ব্যথায় বুক কাঁপত।
    মানুষ যদি হতো আলো,
    অন্ধকারে দিত সে চল,
    ভেদাভেদে কাটত জাল,
    ভুলের পরে ফিরত ভাল।
    লোভের ডালি ফেলত দূরে,
    বাঁচত সোজা পথে, সুরে।
    চোখের জলে গড়ত নদী,
    প্রেমের টানে উঠত হৃদি।
    সত্য কথায় বলত “ভাই”,
    মিথ্যে পথে হাঁটত না তাই।
    ক্ষমার মালা গাঁথত চুপে,
    রাগের আগুন দিত সে ধূপে।
    মানুষ যদি মানুষ হতো,
    দুঃখ পেলে পাশে থাকত।
    তবেই নেমে আসত নূর,
    পৃথিবী হতো সত্য, পূর।
    মানুষ মানে ভালো হওয়া,
    মিথ্যে ছাড়া সত্য বোনা।
    কাউকে কাঁদায় না যে মন,
    সেই তো মানুষ, সেই শ্রেষ্ঠজন।
    মানুষ মানে হাত বাড়ানো,
    পাখির ডানায় গান গাওয়া।
    গরিব বাচ্চার পাশে বসে,
    ভাগের খাবার মুখে দেয় সে।
    মানুষ মানে করে না মার,
    নরম কথায় গড়ে সংসার।
    বড় হয়ে যদি মানুষ হই,
    ভুলের পথে চলব না তাই।
    হাসির মতো খুশি দিব,
    দুঃখ পেলে চোখ মুছাব।
    আলো হবো অন্ধ রাতে,
    মানুষ হবো ভালো কথাতে।

    [সত্যবাদী, সহানুভূতিশীল, ও পরোপকারী হলে তবেই আমরা সত্যিকার অর্থে “মানুষ” হয়ে উঠতে পারি…………….✍️]

    7
    1 Comment
  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar