Profile Photo

TANVIR MAHATAB AHMED KHANOffline

  • tmaksolemn
  • Profile picture of TANVIR MAHATAB AHMED KHAN

    TANVIR MAHATAB AHMED KHAN

    10 months ago

    সিরিজ : স্বান্তমোহিনী
    কবিতা : সুস্মিতার খোঁজে

    আমার হিয়ার প্রাণবন্ত আলোড়নে
    তোমার অধরের শৈল্পিক প্রসারণই যথেষ্ট;
    সুস্মিতা দৃষ্টিগোচরের যে অভিলাস
    বয়ে চলেছি স্রোতস্বিনীর মত,
    তোমারে দেখার পরে তা আজ শান্ত হলো।

    যে অধরে মুক্তো ঝরে,
    কথায় বাজে শব্দের লয়,
    যেই নারীতে মজেছে মন
    যাবে কী তারে পাওয়া এখন?

    যে ঘুমিয়েছে নরম চাদরে
    বড় হয়েছে এক ধনী আবরণে
    সে কী আসবে এইখানে?
    এই জীবনযুদ্ধের প্রান্তরে?

    © Tanvir Mahatab Ahmed Khan 2025
    প্রথম প্রকাশ – ৪ আগস্ট, ২০১৬
    দ্বিতীয় সংস্করণ – ৪ আগস্ট, ২০২৫

    4
    1 Comment
    • যেই নারীতে মজেছে মন
      যাবে কী তারে পাওয়া এখন?……………………… এ এক কঠিন প্রশ্ন।

Skip to toolbar