-
_____মায়া_____
মায়া’কে ছুঁয়ে দেখা যায় না,
কোন দাঁড়িপাল্লায় মাপা যায় না
তবু এ ওজনহীন স’ত্তাই মানুষকে
ভেঙে চু’রমা’র করে দিতে পারে।যেন বাতাসের মতো হালকা,
তবু নিঃশ্বাস আ’টকে দেয়,
যেন কুয়াশার মতো অ’স্পষ্ট,
তবু পথচলাকে অ’ন্ধকার করে দেয়।অ’দ্ভুত এই মায়া—
হাত ছাড়িয়ে চলে গেলে শরীর হালকা হয়,
কিন্তু হৃদয় হয়ে ওঠে শত শত
পা’থরের মতো ভারী।মায়ার কোনও ও’জন নেই,
তবু কারও চোখের ভেজা পলকে
পুরো পৃথিবী ডুবে যেতে পারে।
মায়া মানে অদৃশ্য শে’কল
যা বাঁধে, যা ছাড়ে না,
যা ভাঙলে র’ক্ত ঝরে না,
কিন্তু ভেতরটা ছিঁ’ড়ে যায়।মায়ার সবচেয়ে ভ’য়ঙ্কর দিক হলো
এটার কোনো ছায়া নেই,
কোনো শব্দ নেই,
কোনো রং নেই…
তবু পুরো মানুষটাকে
নিঃশব্দে গ্রা’স করে ফেলে।লেখক : রানা আহাম্মেদ (নীল)
3 Comments
Friends
জহিরুল কায়সার তালুকদার
@zohirul-kayser-talukder
Abul Hasan Tuhen
@abulhasantuhen
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
কবি মোঃ সামিদুল ইসলাম
@samidul
Rajib M Sarker
@sarkerr-rrajiv
Jubak Anarjo
@abu-haanif
Jubak Anarjo
@abu-haanif
D K MAHANTA
@dkmahanta01718942602
Prithvi-Sarker
@prithvi-sarker


“মায়ার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো… কোনো রং নেই, তবু মানুষটাকে গ্রাস করে ফেলে”—মায়ার বিমূর্ত সত্যকে একেবারে চূড়ান্তভাবে প্রকাশ করেছেন।