Profile Photo

Jebunnesa jebu (জেবুন্নেছা জেবু)Offline

  • Jebunnesa-jebu
  • 🚭 সিগারেট
    ✍️ জেবুন্নেছা জেবু

    সিগারেট কি কখনো কষ্ট পুড়ে?
    ছাই করে বেদনা ভুলা যায় না,
    মানুষ পাগলের মতো
    ভালো জিনিসে ভালো খুজে না।

    যে বাশঁরীতে আগুন ধরে
    সে সুরে প্রেম জাগে না,
    যাকে ভালোবাসা বলে লোকে
    সেতো কেবল নীরব যন্ত্রনা।

    তোমাকে তুমি পুড়িয়ে মারো
    তাতে ধর্ম নীতির কি আসে যায়?
    নিজেকে ভারী করলে
    নিজেকেই বহন করতে হয়।

    তোমার তুমিকে করো না ভ্রষ্ট
    অন‍্যের লাভে হতে নাই নষ্ট,
    বেঁচে থাকার সংগ্রামটা জীবনের
    দোষ কেনো দাও নসিবের?

    প্রেমের নেশা সিগারেটের মতো
    সাধ মিটে না পরিবর্তন যতো,
    ভাসমান জীবনে আসবেই পরাজয়
    কাটবে মাছের মতো ঘুমহীনতায়।।

    #Facebookpost #writer #picture

    1
    1 Comment
    • প্রেম আর জীবনের যন্ত্রণার রূপক হিসেবে সিগারেটের ব্যবহার দারুন হয়েছে। সিগারেট ‘কি কখনো কষ্ট পুড়ে?’……………শুরুর লাইনেই বাজিমাত

Skip to toolbar