Profile Photo

Jebunnesa jebu (জেবুন্নেছা জেবু)Offline

  • Jebunnesa-jebu
  • কবিতা –গরমিল
    কলমে—জেবুন্নেছা জেবু
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    রক্তের  দোহাই  দিয়ে করো না অন‍্যায়
    সকল প্রানীর রক্তের রং লালই হয়
    যুগে যুগে রক্তই  করেছে বেঈমানী
    আপনই আপনাকে  করে নিত‍্য হয়রানি,
    যতো অশান্তি দুঃখ কস্ট সব কারন তার
    করতে করতে মরে গেলে ও করে না স্বীকার।

    আপনের  জন‍্য  করা  হয়  যতোটা 
    পরের জন‍্য  যদি  করতাম এতোটা,
    কিভাবে  শোধ করা যায়
      ঋণ করতো চিন্তা
    নিঃশর্তে শঁপে দিতো সারা জীবনটা।

    নিজ সন্তানদের জন‍্যে  আমরা
    করি  কতো বিসর্জন
    তবুও শুনিতে হয় কি করেছো অর্জন!
    অথচ নিঃস্ব টোকাইদের জন‍্য
    নিঃস্বাথর্ভাবে  কিছু  করে দেখুন
    সর্মপন করে দেবে সেবায় সমস্ত জীবন।

    যুগে  যুগে দেখেছি  আমি
    নিজ রক্তের নোংরামী
    ইতিহাস  সাক্ষী ইউসুফ নবী
    হতে ঘসেটি বেগমের কাহিনী,
    বাহিরের  কেউ  এসে করে না
    বিপদে ফেলতে কিংবা  ঠকাবার নীতি
    আপন  রক্তই করে  সব অভিনয় দূনীতি।

    হিংসায় লোভে সম্পদ নিয়ে করে বাড়াবাড়ি
    উনিশ বিষ হলেই জুড়ে দেয়  মারামারি,
    এরই নাম রক্ত কেউ কাউকে দেয় না ছাড়
    নিজ  প্রয়োজনে  আছে আদায়ের  বাহার।

    তাই তো বলে গেছে কতো কবি
    আপনের চেয়ে পরই ভালো 
    পরের চেয়ে ভালো জঙ্গল।
    আমি বলি এই জীবনে যার কেউ নেই
    তার সব কিছুতেই  আছে মঙ্গল,
    একলা চলায় আছে সঠিক গন্তব‍্য
    অধিক জনে  হবেই অমিল,
    আপন আপন করে বাচাঁর জন‍্য কেবল
    বেচেঁ গেলে সাপের মতো মারে ছোবঁল।।

    ☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘

    1
    1 Comment
    • ভীষণ শক্তিশালী একটা কবিতা। “রক্তের বন্ধন” আর “প্রকৃত মানবিকতা”র দ্বন্দ্ব চমৎকারভাবে ফুটে উঠেছে।

Skip to toolbar