Profile Photo

Jebunnesa jebu (জেবুন্নেছা জেবু)Offline

  • Jebunnesa-jebu
  •                  
                 

                    📕   শরৎ তুমি
            ✍️  জেবুন্নেছা জেবু

       শরৎ তুমি  প্রকৃতির মতো স্বপ্নে  স্বপ্নে
       ভরে তুলো হৃদয় আমার,
      তোমার   মতো  সুন্দর অনুভব
      যেনো কিছতেই নেই  আর।

         শিউলি ফুল গুলো  যখন ঝরে পড়ে
         মনে হয় তখন পৃথিবী হাসে,
        দূর্বাঘাসের উপর  শিশির বিন্দু যখন ঝরে
        মনে হয় জগতে ভালবাসার বৃষ্টি পড়ে।

        চোখ বন্ধ করলেই অদ্ভুত বাতাসে ভাসি
       কেনো নয়  তুমি চিরকালের এই শুধু ভাবি,
       অন্য কোন  ঋতুর আগমন চাইনা আমি
        চাই না জটিল এই সংসার জগত ভূমি।

       তোমার  সুন্দর  শুভ্রতা কাশফুলের মতন
       তোমাতে বিমোহিত বারংবার আমার মন,
      যদি এই ভুবনে আরেকটি জনম পেতাম
      আমি শুধু তোমাকেই ভালোবেসে চাইতাম।।

                           ____________

    1
    1 Comment
    • প্রেম, প্রকৃতি আর আবেগ একসাথে প্রবাহিত হয়েছে—শিউলি, কাশফুল, শিশিরবিন্দু সব মিলিয়ে একদম শরতের এক চমৎকার দৃশ্য ফুটে উঠেছে।

Skip to toolbar