-
স্কুলজীবন
লেখায়ঃ জাবির হাসান
স্কুলজীবন! জীবনের এক অপূর্ব অধ্যায়। সেই বাবার হাত ধরে প্রধান শিক্ষকের রুমে প্রবেশ, এরপর এক শিক্ষকের হাত ধরে এক অচেনার জগৎ ক্লাসে প্রবেশের দ্বারাই আমাদের স্কুলজীবনের শুরু। ক্রমে ক্রমে সে জীবন পার হতে থাকে নদীর স্রোতের মতো। এ জীবনকে মানুষ আগে তাড়াতাড়ি সমাপ্ত করতে চায়। কিন্তু পরে এমন কিছু স্মৃতি জুটে যায় যে সে এই জীবনের সমাপ্তি চায় না। সে চায় চিরকাল ছাত্র হিসেবে থাকতে, চিরকাল এই মধুময় জীবনটা কাটাতে। আসলে এমন কী স্মৃতি জুটে যায়?
জুটে কিছু বন্ধু বান্ধব, যাদের ছাড়া এ জীবনটাই বৃথা
জুটে নিজের প্রথম ভালো লাগা একজন মানুষ, যার দ্বারা আমরা প্রবেশ করি ভালোবাসার রাজ্যে!
জুটে কিছু শিক্ষক-শিক্ষিকা, যাদের বদ মেজাজ বা অতিরিক্ত শাসনের জন্যে আমরা মনে রাখি এবং সবসময় তাদের ওই রূপেই বজায় রাখতে চাই।
জুটে অনেক আনন্দঘন মুহূর্ত, যা ভুলে যাওয়া কস্মিনকালেও সহজ নয়।
এ জীবনের শেষ যখন ঘটে, ঘটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের দ্বারা, কারোর ক্ষেত্রে হয়তোবা সম্মানিতভাবেও এ জীবনের ইতি টানা হয়। কিন্তু মন তখন আনন্দে উল্লাসে নয়, বিষাদে পরিপূর্ণ হয়ে যায়। ফার্স্ট বেঞ্চার, ব্যাক বেঞ্চার যেই হোক না কেন, সে কান্না থামাতে পারে না। চোখের অশ্রু বিসর্জন করে এ জীবনকে বিদায় জানিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের পথে এগোতে হয় সকলের। কালক্রমে কারোরই একে অপরের কথা মনে থাকে না, চিরচেনা সেসব মানুষও ব্যক্তিগত জীবনের কর্মনাশার স্রোতে অচেনা হয়ে যায়। কিন্তু যখন কাজ শেষে অবসর সময়ে কেউ স্মৃতি রোমন্থন করতে যায়, তখনই সব যেন চোখের সামনে ভেসে আসে। হাসি লেগে থাকে ঠোঁটে, কান্না বের হয় চোখের থেকে।যারা এ জীবনটা উপভোগ করতে পারে না, মন থেকে তাদের জন্য সমবেদনাই প্রকাশ হওয়া উচিত। এহেন একখানা জীবন যে কাটায়, সে আসলেই সার্থক!
3 Comments

Friends
হাবিবুল্লাহ
@habibulla
স্মৃতি রানী রত্না
@srratna1990
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
Nipun Chandra
@nipunch
মোখলেসুর রহমান
@mokhles
আব্দুল্লাহ
@g-m-abdulah
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali


যথার্থই বলেছেন। স্কুলজীবনে খুব বেশী করে চাইতাম যেন তাড়াতাড়ি বড় হয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়ে উঠে এক স্বাধীন জীবন পেতে কিন্তু সেটা যে বড় ভুল ইচ্ছে ছিল তা এখন প্রায়শই মনে হয়।