-
শরতের বিকেল______
শরতের ওই বিকেলটা যেন অপেক্ষায় ছিল তোমার জন্যই। আকাশটা ছিল একটু মেঘলা, ঠিক যেমনটা কবিতা শুরুর আগে চোখ ভেজা থাকে না পুরো রোদ,
না পুরো বৃষ্টি শুধু এক রহস্যময় অনুভব…
তুমি এলেও যেন এলেনি কেউ,
নীল সারির ঝিরঝিরে তরঙ্গে বাতাস
অবাক হয়ে দাঁড়িয়ে রইল।
মাথার চুল ছেড়ে দিয়ে হাওয়াকে তুমি বন্ধু বানালে,
আর কানে গোঁজা সেই ছোট্ট শিউলি ফুলটাপুরো আকাশের গন্ধ একমুহূর্তে কানে বেজে উঠল,
তুমি কিছু বললে না,
তবুও বিকেলটা শব্দে ভরে উঠল।
তোমার চুপ থাকা থেকেই জন্ম নিল
নতুন এক ভাষা যা কেবল শরতের পাতা আর আমার হৃদয় জানে।
হাওয়া আজও বলে,
নীল মানে রং না,
নীল মানে সেই শরতের এক বিকেল
যেখানে তুমি ছিলে,
আর পৃথিবী একটু থেমে গিয়েছিল
শুধু তোমার জন্য…
লেখাঃ রানা আহাম্মেদ (নীল)5 Comments
Friends
জহিরুল কায়সার তালুকদার
@zohirul-kayser-talukder
Abul Hasan Tuhen
@abulhasantuhen
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
কবি মোঃ সামিদুল ইসলাম
@samidul
Rajib M Sarker
@sarkerr-rrajiv
Jubak Anarjo
@abu-haanif
Jubak Anarjo
@abu-haanif
D K MAHANTA
@dkmahanta01718942602
Prithvi-Sarker
@prithvi-sarker


কবিতার চিত্রকল্প হৃদয়স্পর্শী, আবেগ সূক্ষ্ম অথচ গভীর। নীরবতার ভেতর নতুন ভাষা আবিষ্কারের দিকটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। এটি একটি স্নিগ্ধ, আবেগময়, এবং কাব্যিক বিকেলের সফল রূপায়ণ।