-
📕 সম্পর্কের ধরন
✍️ জেবুন্নেছা জেবুকিছু সম্পর্ক তুলোর মতো
ছিঁড়ে যায় না সহজে,
বাধা থাকে ভালোবাসার আঁচলে
যায় না কখনো সহজে মুছে।কিছু সম্পর্ক কাচের মতো
ভেঙে যায় এক নিমিষে,
থাকে না মায়ার আস্তরন
অভিনয়ে অবিশ্বাসে।কিছু সম্পর্ক লোহার মতো
অটুট থাকে ঝড়ে,
ঝগড়া-বিবাদ, দুঃখ-কষ্টে
থেকে যায় ভালোবাসার ঘোরে।সম্পর্কও পদার্থের মতো
কঠিন, তরল, বায়ুবীয়,
অনুভব থেকে যায় মনটাতে
ভালোবাসা অতি প্রয়োজনীয়।সম্পর্কের সিদ্ধান্ত নিও ভেবে
নিজ হৃদয়ের সুখের তরে,
মন দিও না যখন তখন
কম প্রত্যাশায় সুখী হয় জীবন।।1 Comment
Friends
সাইফুন নেসা সীমা।
@mehermehershima
রাহেনা বেগম
@rahena-begum
Jannatun Nur
@jannatun-nur
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula
Neel tripura
@neel

সম্পর্কের অবস্থাগুলোকে পদার্থের তিন অবস্থার সাথে তুলনা করা খুবই মৌলিক এবং চমৎকার একটি চিন্তা।