-
সবার জীবনেই হয়তো থেকে যায় একজন,
যাকে ঠিক প্রেমিক বলা যায় না,
তবু যার অপ্রেমের স্পর্শে হৃদয়টা কাঁপে নিরবেই।
সে আসেনি ভালোবাসা বলতে,
তবু চোখে রেখে গেছে অস্পষ্ট কিছু প্রতিশ্রুতি,
কান্না নয়—শুধু এক নিঃশব্দ অপেক্ষা।সে ছিলো না প্রিয়তম,
তবু তার চলে যাওয়ায় ভেঙেছে ভেতরের আকাশ।
প্রেমিক না হয়েও সে রেখে গেছে প্রেমের ছায়া,
আর আমরা সেই ছায়ার নিচে দাঁড়িয়ে
গুনে গুনে কাঁটি অসমাপ্ত মুহূর্তের হিসাব।তার কোনো দায় নেই,
তবু তার নামেই চোখ ভিজে উঠে,
তার কোনো প্রতিশ্রুতি ছিল না,
তবু তার প্রতি ছিল বুকভরা আস্থা।কবিতাংশ :- অপ্রেমিক
— মাহমুদুল হাসান2 Comments
Friends
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
MD. Feroze Mahmud
@md-ferozemahmud
Swapan Kumar
@swapankumar
সাব্বির হোসেন।
@shadowhunter3d
মোঃ শারুফ হুসাইন
@sharuf
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
অসীম রহমান
@ashim_rahman
উজ্জল রায়
@anthony6
ওমর ফারুক আশরাফী
@mdalauddin

“যাকে ঠিক প্রেমিক বলা যায় না, / তবু যার অপ্রেমের স্পর্শে হৃদয়টা কাঁপে নিরবেই”—এই লাইনগুলো সেই জটিল এক অপ্রেমের অনুভূতিকে তুলে ধরে, যা প্রেম ও বন্ধুত্বের মাঝে অবস্থান করে। এই সম্পর্ক কোনো নাম চায় না, কিন্তু এর প্রভাব জীবনের ওপর অনেক গভীর।