Profile Photo

Jebunnesa jebu (জেবুন্নেছা জেবু)Offline

  • Jebunnesa-jebu
  • 📕 পাবে শান্তি
    ✍️ জেবুন্নেছা জেবু

    বেঁচে থাকা মহান দান
    রবের অশেষ দয়া,
    কোরআনের বাণী বলে
    হক আদায়ে মিলে সুখের ছায়া।

    স্ত্রীর সন্তানের হক আদায় করো
    পাওনাদারদের হক দাও,
    নিজের জীবন পবিত্র করে
    নিজ গৃহে শান্তি পাও।

    চা বানানো সহজ কাজ
    রংটা ধরে পাতায়,
    মন বানানো কঠিন খুব
    পাপ জন্মে লোভের ছায়ায়।

    অন্যায় প্রেম পরকীয়া
    জীবন মন করে দেবে ভাঙা
    মূল ফ্রেম ভেঙে গেলে
    ঘর থাকবে না রাঙা।

    অধিকারী সবার আগে স্ত্রী সন্তান
    অন্যায় করিলে পাবে যন্ত্রনাময় জীবন,
    হকের নেই কোনো মাফ
    ন্যায় করিলে নিজেরই হয় লাভ।।

    ____

    1
    1 Comment
    • জাগতিক আরামের চেয়ে আধ্যাত্মিক ও নৈতিক দায়িত্বকে প্রাধান্য দিলেই জীবনের আসল শান্তির সন্ধান পাওয়া যাবে। চমৎকার দৃষ্টিভঙ্গি।

Skip to toolbar