Profile Photo

Jebunnesa jebu (জেবুন্নেছা জেবু)Offline

  • Jebunnesa-jebu
  • 📕 ভয় করুন
    ✍️ জেবুন্নেছা জেবু

    যারা নীরব থাকে অন্যায় করে সহ্য
    ভয় করো তাদের আছে যাদের ধৈর্য্য,
    ভাবুন স্রস্টা তাদের সাথেই থাকেন
    অন্যায়কারী নিজেকে চালাক ভাবেন।

    অন্যায়ের শেকল যত অহংকারী হয়,
    ধৈর্যের হাতুড়ি ততো শক্তিশালী রয়।
    ক্ষমতার মিথ্যা প্রাচীর যত উঁচু,
    সত্যের ঝড় ভেঙে সব হবে নিচু।

    তুমি ভেবেছো কৌশলে হবে পার
    নিঃশ্বাসটা দিচ্ছে স্রস্টাই তোমার,
    সহিষ্ণু মানুষ সমুদ্রের মতো চুপচাপ যতো
    বুকে ঢেউয়ের তাণ্ডব লুকানো ততো।

    আল্লাহর আদালত নিরপেক্ষ অম্লান
    যেখানে চালাকি হারায় নিজ প্রাণ,
    অন্যায়কারীর মুকুট হবে ছাই
    ন্যায়ের আগুনেই শেষ রূপ পায়।

    তাই ভয় করো তাদের
    যারা নীরব থাকে,
    আল্লাহর সঙ্গে চলে তাদের যাত্রা
    সীমায় রেখো কর্মের মাত্রা।।

    1
    1 Comment
    • জাগতিক ক্ষমতা ও অহংকার সাময়িক, কিন্তু যারা ধৈর্য ধরে নীরব থাকে, তাদের সঙ্গে স্বয়ং স্রষ্টা থাকেন এবং চূড়ান্ত ন্যায়বিচার আসে তাঁরই আদালত থেকে।

Skip to toolbar