-
🪷🪷🪷
যত মনে হচ্ছে সহজবোধ্যতা মানে বোকামি ছিল
খুব অসহায় লাগে, তাইনা খুব কষ্ট হয়?এটা স্বাভাবিক।
তুমি চাইলে হতে পারবেনা মশার মতো চুুতুর ভীমরুলের মতো আক্রমণাত্মক।
কারন তোমার একটা সুন্দর সহজাত প্রবৃত্তি আছে যা ব্যাথায় কাতরায়!
তুমি বুজতে পারোনা মানুষগুলো কেন এতো অমানুষ।তুমি মিথ্যাচারী পেলে নিন্দাচারি পেলে, ঘৃণাচারি পেলে। একটা নির্বিবাদী হৃদয়ের কথা বলা মানুষ পেলেনা।বৃষ্টির জলে চিৎকারে বলো পলিটিক্স চারিদিকে পলিটিক্স শুধু ইশ্বর ছাড়া, না-
মাঝেমধ্যে তাকে মনে হয় তুখোড় ভূ-নীতি রাজনীতির,সাম্রাজ্যবাদের খেলোয়ার।
আমি ক্লান্ত আমি ভুল আমি কে?
হতে পারে চরম পরাজিত বোধের শূন্য প্রলাপ।
কিন্তু তুমি শুন সবসময় কে কেন দেহের ভিতর বলছে-
বলো; ভালোবাসি আমি, তবু ভালোবাসি, আরো দ্বিগুন ভালোবাসি আমাকে।
আমাকে ভাঙতে যে হাতুড়ি গড়ছো মননে তা সব নষ্ট কষ্ট ভেঙে আমাকে গড়বো তোমার খেলাঘর শূন্যে ভেসে।
কষ্ট, কষ্টরা উড়ন্ত আকাশে, না থাক! ঝড় হয়ে ফিরুক তোমাদের উঠানে
আমি ভালোবাসি তবু ভালোবাসি ক্ষনিক মায়াজাল মায়াময় দিনরাত গুলো।
জানি তো, কেন জানবোনা, জানি জানে সমুদ্র সম দুচোখ।পৃথিবীতে কিছুই আপন না শুধু তোমার সত্ত্বা ছাড়া।
তাকে বলো চলো, আমি তোমার তুমি আমার বাকি যা দিলাম দিতে হয়, কোথায় রাখবো? এটা রাখার জায়গা না।
চল আমরা গান গাই কবিতা লিখি, চল পাণ্ডুলিপি রেখে যায় উৎকর্ষ সৃষ্টির।
সুন্দর স্বপ্ন দেখি কথা বলি যা ইশ্বর শুনে শ্রোতা হয়ে।🪶চলো,, তুমি আমি সব সত্য🪶
🖊️আয়েশা সিমা🖊️3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 October 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
শিউলি চক্রবর্তী
@shiuli
মোঃ বায়েজীদ
@bayejid
জাহিদ বিন হিকমত
@zahidbinhikmot
Motiur Rahman Mizan
@dressed-human
Dainik-Bartaman Bangla
@dainik-bartaman-bangla
মোখলেসুর রহমান
@mokhles
Nahar moyna
@moyna
মো: ফারহান হাবীব
@farhan-habib
পি.কে. সরকার
@pksarker


আত্ম-সংশ্লেষণ, অসহায়ত্ব এবং জাগতিক প্রতারণার বিপরীতে আত্মপ্রেম ও সৃষ্টির এক তীব্র ঘোষণা