Profile Photo

বিদ্রোহী !!!...........Offline

  • zunairaH1917
  • Profile picture of বিদ্রোহী !!!...........

    বিদ্রোহী !!!………..

    7 months, 2 weeks ago

    চারু!
    আমার চারু।
    আমার একাকিনী সম্রাজ্ঞী।
    তখন আমি কৃষ্ণপক্ষের চাঁদ দেখবার জন্য
    ওই দূর দিগন্তে অপলক তাকিয়েছিলাম।
    হারিয়ে গিয়েছিলাম যেনো কোথাও।
    হঠাৎই এলোমেলো আর ধীর কিন্তু মাপা পায়ে
    তুমি এলে।
    ঠিক ঠিক আমার সামনে এসে দাঁড়ালে।
    দৃষ্টি অবনমিত। নিবদ্ধিত।
    আমার পানে একটিবারও না তাকিয়ে
    দমকা বাতাসেরই মত ।
    হঠাৎ আমায় জড়িয়ে ধরলে তুমি।
    আর আমি হতবিহ্বল হয়ে তোমার পিঠে হাত রাখলাম।
    যেনো শিষ্য কে গুরু আশীর্বাদ করছেন।
    কিন্তু আমি কেমন যেনো অনুভূতি শূন্য হয়ে শুধুই
    তাকিয়ে রইলাম।
    এ তো আমার চারু।
    আমার অন্তরের অন্তঃস্থল এর চারু মহলের একমাত্র অধিপতি
    আমার অভিমানী সম্রাজ্ঞী।
    আমার জাদু।
    কিন্তু একি চারু!
    তোমার পিঠ ফুলে ফুলে উঠছে।
    থমকে থমকে কাঁদছো তুমি।
    আমার টি শার্ট ভিজিয়ে ফেলেছ।
    কিন্তু কেনো চারু?
    কেনো?
    তোমার চোখে পানি কেনো?
    তোমার কান্নার নীরব সূর আমায় সঙ্কুচিত করে ফেলছে।
    এই সুর কেনো জানিনা পরিচিত মনে হচ্ছে চারু।
    এই সুর ভাঙ্গনের সুর।
    সুখের কান্নার সুরের ছন্দ আমি শুনিনি এ জীবনে
    কিন্তু অনুভব করতে পারি তোমায় আমি চারু।
    আমার বুকে মাথা রেখে
    অভিমানে অঝোরে কাঁদছো তুমি।
    আর অস্থির করে দিচ্ছ আমায়।
    তোমার ধীরস্থির বুড়ো টা
    তোমার কান্নার ভেঙে যাচ্ছে যে!
    নাকি আমায় ফিরে পাবার আনন্দ !
    একই তোমার আনন্দের কান্না!
    এই কান্নার সুর আমি শুনেছি মহামান্য।
    কিন্তু হতবিহ্বল হয়ে শুধুই ভাবছি।
    এই তো আমি আছি চারু।
    তোমার বুড়ো। তোমার মানুষ টা।
    পূর্ণতায় পুষ্ঠ।
    যার বুকে তুমি আশ্রয় খোজ ভালোবাসার
    প্রতিশ্রুতি হাতড়ে বেরাও।
    এইতো আছি আমি
    এইতো আছি!
    তোমার সাথেই আমৃত্যু থেকে যেতে চাই।
    দেখতে চাই তোমার প্রাণ খোলা উচ্ছল হাসি।
    তোমার এই কান্না আমাকে নিস্তব্ধ করে দেয়।
    খুন করে চলে নিজেকে প্রতি মুহূর্তে।
    এই তো আমি আছি।
    তোমার আমি।
    ঠিক যেভাবে কৃষ্ণপক্ষের চাঁদটাও
    আকাশ টা কে আলোয় আলোয় উদ্ভাসিত করে
    উল্লাসে হেসে ওঠে।
    তুমিও তোমার আনন্দের আতিশয্যে মেতে উঠবে বিজয়িনীর বেশে।
    আমার চারু।
    আমার একাকি অভিমানী সম্রাজ্ঞী।
    আমার চারু মহলের অধিপতি।
    আমার মহামান্য।

    অচেনা আমি তোমায় নিয়ে
    আমারই শহরে

    1
    2 Comments
I am not afraid of tomorrow.....
because I have seen my yesterday.....
and I love today........

বিদ্রোহী আমি

Mahbub Setu

Executive Chef

হাই বন্ধুরা,

প্রফেশনালি আমি একজন হাইজিন স্পেশালিষ্ট - এইচ এ সি সি পি এনালিস্ট এবং একজন আন্তর্জাতিক মানের কুয়ালিফায়েড শেফ ছিলাম। কিন্তু এখন বাক্তিগত ছোট্ট খাটো ব্যাবসা নিয়েই আছি। হ্যাঁ, আমি লিখতে অনেক ভালবাসি। আসলে বলতে কাউকেই পারি না তো!... তাই লিখেই অব্যাক্ত অনুভুতি গুলোর বহিঃপ্রকাশ ঘটাই। আমার লেখনির প্রতি কারও কোন আপত্তি ও মন্তব্য থাকলে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আর আমাকে বন্ধু ভাববার চেষ্টা করলে খুবি খুশি হবো আমি। আমি এক স্বাধীনচেতা – একরোখা মানুষ। আর নিজের অনুভুতির কিম্বা মনের কথা শুনতে আমি পছন্দ করি, তাই যা খুশি তাই করি। কে কি ভাবল কে কি করল আমার এতে বিন্দু মাত্র আগ্রহ ও নেই। আর সব্বাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি মনে করি আমার প্রত্যেকটা লেখনির প্রত্যেকটা শব্দ ও আমার জীবনের বাস্তব ঘটনা, অনুভুতি, চিন্তা চেতনা সব কিছুই সত্যি। এসব আসলে কবিতা নয়। আমার জীবনের পেইনফুল অনুভুতিগুলো, কষ্টগুলো, আনন্দ কিম্বা হাসি - কান্না - মন ভালো অথবা খারাপের অভিজ্ঞতা আর অনুভুতিগুলোই শুধু একটু কাব্যিক ও পরিচ্ছন্ন ভাবে গুছিয়ে লিখবার চেষ্টা করেছি মাত্র। বলা যায় গদ্দকবিতা। কিন্তু অনুভুতি কিম্বা অভিজ্ঞতা গুলো আমার কখনোই কারও সাথে শেয়ার করা হয়নি। হতে পারে শেয়ার করতে চেয়েও পাইনি। কষ্ট কিম্বা মন খারাপগুলো হয়তো বা শেয়ার করতে নিজেও চাইনি।

অচেনা আমি তুমি - হীনা
আমারই শহরে
Skip to toolbar