-
প্রিয় রেহান,
তুমি যখন এই পৃথিবীতে এলে, আমি প্রথমবারের মতো জীবনের মানে নতুন করে বুঝেছিলাম।
তোমার প্রথম হাসি, প্রথম কথা, প্রথম হাঁটা — সবকিছু আমার মনের ক্যামেরায় আজও জ্বলজ্বল করে।
সেই ছোট্ট রেহান এখন ১৯-এর তরুণ, নিজের জীবন, ভাবনা আর স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে আছে এক নতুন পথে।জানো রেহান, এই বয়সটা জীবনের এমন এক সময়, যখন মন চায় নিজেকে বুঝতে, পুরনো দিনের ভুলগুলোকে ক্ষমা করতে, আর নতুন করে নিজেকে গড়ে তুলতে।
Pam Levin একে বলেন “Recycling Stage” — মানে, পুরনো অভিজ্ঞতাগুলোকে নতুন আলোয় দেখা, যা রেখে দিতে হয়, তা রেখে দেওয়া, আর যা ছাড়তে হয়, তা ছেড়ে দেওয়া।
তুমি এখন সেই সুন্দর পথে হাঁটছো।তুমি হয়তো ভাবো, মা সব বোঝে — কিন্তু সত্যি বলতে কি আমি এখন তোমাকে নতুন করে চিনছি।
তোমার চোখে এখন প্রশ্ন, সিদ্ধান্ত, স্বপ্ন, আর কখনো কখনো একটু ভয়ও দেখি।
এই ভয়টুকু খারাপ না, রে বাবা — এই ভয়ই তোমাকে সত্যিকারের শক্তি শেখাবে।ভুল করতে ভয় পেও না।
তুমি যে ভুল করবে, তা তোমাকে ভেঙে দেবে না — বরং নতুন করে গড়ে তুলবে।
তুমি প্রতিদিন একটু একটু করে আগের সেই রেহানকে পেছনে ফেলে আসছো, আর নিজের ভেতরের নতুন রেহানকে জন্ম দিচ্ছো — এটাই “Recycling”-এর আসল সৌন্দর্য।আমি জানি, সামনে অনেক পথ, অনেক সিদ্ধান্ত, অনেক প্রশ্ন।
তবুও আমি চাই, তুমি সবসময় তোমার হৃদয়ের কথাটা শোনো।
তোমার ভেতরে যে আলো আছে — সেটাই তোমার আসল দিশা।রেহান, আমি তোমায় ভালোবাসি নিঃশর্তভাবে।
তুমি সফল হও বা ব্যর্থ, তুমি হাসো বা কাঁদো—তোমার প্রতি আমার ভালোবাসা একই থাকবে।
তুমি আমার প্রথম সন্তান , আমার বড় ছেলে, আমার গর্ব, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা।চলো, নতুন পথের শুরু হোক এক নতুন রেহানের হাতে।
নিজেকে বারবার চিনে নাও, বারবার ভালোবেসো, আর বারবার উঠে দাঁড়াও।তোমার জন্য সব ভালোবাসা নিয়ে,
তোমার আম্মু
১৯/১০/২৫2 Comments
Friends
naznin shamim
@nazninshamim
Md Mofiz
@mdmofiz
MAHMUD HAYAT
@mahmudhayat
wajibad
@wajibad
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
সুবহা জাহান
@subhajahan
Intisar Jabed
@intisarjabed
মেঘ
@megh
রোদেলা শিশির
@rodelashishir


রেহানের কৈশোর পেরিয়ে তারুণ্যে পদার্পণকে স্বাগত জানাই